এমপিদের ২৪ গাড়ি নিলামে উঠলেও ৯ টির দর দেয়নি কেউই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

এমপিদের ২৪ গাড়ি নিলামে উঠলেও ৯ টির দর দেয়নি কেউই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
নিলামে ওঠা ৪৪টি গাড়ির মধ্যে ২৪টি ছিল টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার। পাঁচটি ছিল টয়োটা হ্যারিয়ার। দুইটি টয়োটা র‍্যাভ ফোর ও একটি টয়োটা এস্কোয়ার। বিলাসবহুল এসব গাড়ির বেশির ভাগেরই দাম শো-রুমে ৮ কোটি টাকার বেশি। কিন্তু নিলামে সর্বোচ্চ তিন কোটি ১০ লাখ টাকার দাম পড়েছে মাত্র একটি গাড়ির। সাবেক সংসদ সদস্যদের আমদানি করা ৯টি ল্যান্ড ক্রুজারের দামই দেয়নি কোনো ক্রেতা। তাদের আনা ২৪টি গাড়ির মধ্যে ১৫ টিতে আগ্রহী ক্রেতা থাকলেও তারা সংরক্ষিত মূল্যের অর্ধেকেরও কম দর দিয়েছেন। সোমবার টেন্ডার বাক্স উন্মুক্ত করে তাই হতবাকই হয়েছেন কাস্টমস কর্মকর্তারা। তারা বলছেন, প্রত্যাশিত মূল্যের অনেক কম দর পাওয়াতে গাড়িগুলো আবার নিলামে তোলা হতে পারে। এসব

গাড়ির ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত চাওয়া হবে জাতীয় রাজস্ব বোর্ডের কাছেও। চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখার সহকারী কমিশনার মো. সাকিব হোসেন বলেন, ৪৪টি গাড়ির মধ্যে এমপিদের আনা ২৪টি গাড়ি একবারেই নতুন। আমাদের প্রত্যাশা ছিল নিলামে ভালো দাম মিলবে। কিন্তু প্রত্যাশার অর্ধেক দামও মেলেনি। রিজার্ভ ভ্যালুর ৬০ শতাংশ কাভার করেছে এমন গাড়ি মাত্র ১৪-১৫টি। নিলামে ওঠা গাড়ির ব্যাপারে তাই আলোচনা হবে নিলাম কমিটির পরবর্তী সভায়। চূড়ান্ত সিদ্ধান্ত দেবে এনবিআর।’ নিলামে অংশ নেওয়া এস এ ট্রেডিং অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী মো. ইব্রাহিম বলেন, ‘সাবেক এমপিদের আনা গাড়িগুলোতে অনেকের আগ্রহ ছিল। কিন্তু সংরক্ষিত যে মূল্য রাখা হয়েছে, তার ৬০ পার্সেন্ট (শতাংশ) বিড দিয়ে আমাদের পক্ষে গাড়িগুলো নেওয়া সম্ভব

না। তবু এবার খুব অল্প মূল্য দিয়ে বিড ধরে রাখছি। যেন পরবর্তী নিলামে এবারে দেওয়া মূল্যের চেয়ে কিছু বেশি দিয়ে গাড়িগুলো নিতে পারি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া