এভাবে দাম বাড়ানো অস্বচ্ছ প্রক্রিয়ার ইঙ্গিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫
     ১১:৩১ অপরাহ্ণ

এভাবে দাম বাড়ানো অস্বচ্ছ প্রক্রিয়ার ইঙ্গিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫ | ১১:৩১ 107 ভিউ
রান্নার অপরিহার্য উপাদান হিসেবে সয়াবিন তেলের দাম বৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জন্য জীবনযাত্রা আরও কঠিন করে তুলবে বলে মন্তব্য করেছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।সংস্থাটি মনে করে, এটা অস্বচ্ছ প্রক্রিয়ার ইঙ্গিত দেয়। বুধবার সংস্থাটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বোতলজাত সয়াবিন তেলের দাম গত ১৫ এপ্রিল প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৭৫ টাকা। পাঁচ লিটারের বোতলের দাম ৮৫২ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৯২২ টাকা হয়েছে। এ ছাড়া খোলা সয়াবিন ও পাম তেলের দাম প্রতি লিটারে ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৫৭ টাকা। এই মূল্যবৃদ্ধির

ফলে সাধারণ ভোক্তারা চরম আর্থিক চাপে পড়েছেন। রান্নার অপরিহার্য উপাদান হিসেবে সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রভাব নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের দামেও পড়বে, যা নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জন্য জীবনযাত্রা আরও কঠিন করে তুলবে। ক্যাব মনে করে, এই মূল্যবৃদ্ধি একেবারেই অন্যায্য ও অযৌক্তিক। আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল থাকা সত্ত্বেও দেশে এভাবে দাম বাড়ানো ভোক্তাবিরোধী ও অস্বচ্ছ প্রক্রিয়ার ইঙ্গিত দেয়। বিজ্ঞপ্তিতে ক্যাব ৪ দফা দাবি জানায়। দাবিগুলো হলো- অবিলম্বে সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে; বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে সয়াবিন তেলের মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে; আমদানিকারক ও বাজারজাতকারী কোম্পানিগুলোর কাঁচামাল মজুদের পরিমাণ, আমদানি খরচ ও

মুনাফার হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং ভোক্তাদের স্বার্থরক্ষায় সরকারের পক্ষ থেকে বাজার তদারকি বাড়াতে হবে ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কাতার থেকে এলএনজির চতুর্থ চালান এলো দেশে সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬ মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৪০ সেনা আহত : পেন্টাগন বাগদাদ বিমানবন্দরের ভিক্টোরিয়া ঘাঁটিতে ষষ্ঠ হামলা ইসরায়েলকে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র ভোট কারচুপির অভিযোগে আরও ৫ প্রার্থীর মামলা শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ স্বর্ণের দামে নতুন রেকর্ড বড় সিদ্ধান্ত আসছে ৪৮ ঘণ্টার মধ্যেই প্রথম রাষ্ট্রভাষা দিবস আজ উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে?