এবার সাকিবকে ফেরানোর দাবিতে মিরপুরে বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪

এবার সাকিবকে ফেরানোর দাবিতে মিরপুরে বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪ |
সাকিব আল হাসান বরাবরই বাংলাদেশ ক্রিকেটের ‘হট টপিক’। আপনি সাকিবকে ভালোবাসতে পারেন, ঘৃণা করতে পারেন, কিন্তু তাকে এড়াতে পারবেন না। এই যেমন বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিবের বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন একদল ক্রিকেটপ্রেমী। শুক্রবার (১৮ অক্টোবর) ঠিক একই জায়গায় দেখা গেল সাকিবের পক্ষে বিক্ষোভ। সাধারণ ক্রিকেটপ্রেমীদের প্রতিবাদ এবং নিরাপত্তাজনিত কারণে সরকার সাকিবকে আপাতত দেশে না আসার পরামর্শ দিয়েছিল। যার ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকে বিদায় নেওয়ার সুযোগ হচ্ছে না তার। শুক্রবার প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে তার বদলি হিসেবে হাসান মুরাদের নামও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যেই বিকেল ৩টা থেকে মিরপুর স্টেডিয়ামে দুই

নম্বর গেটের সামনে জড়ো হন কিছু সাকিবভক্ত। ব্যানার হাতে সাকিবের পক্ষে স্লোগান দেন তারা। বিক্ষোভকারীদের দাবি, তারা মাঠ থেকেই সাকিবকে বিদায় দিতে চান। ভক্তরা বলছেন, সাকিব যেন এই মিরপুর স্টেডিয়াম থেকে বিদায় নিতে পারেন। ১৭ বছর ধরে উনি দেশকে সেবা দিয়েছেন। আমরা তাকে মাঠ থেকে বিদায় দিতে চাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবকে আমরা দলে চাই। অন্যদিকে সাকিববিরোধী পক্ষ বৃহস্পতিবার বিক্ষোভের পাশাপাশি বিসিবি কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন। সাকিব যেন দেশের মাটিতে আর খেলতে না পারেন, সে বিষয়টি নিশ্চিত না করা হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারির কথা বলা হয় স্মারকলিপিতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর