এবার যুক্তরাষ্ট্রে সাকিব-তামিম দ্বৈরথ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৪

এবার যুক্তরাষ্ট্রে সাকিব-তামিম দ্বৈরথ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৪ |
এক সময়ের দুই বন্ধু সাকিব-তামিম এখন কথা বলেন না একে অন্যের সঙ্গে। এই দুই ক্রিকেটারের ভক্তদের মধ্যেও যা নিলে চলে তুমুল আলোচনা। মাঠের খেলাতেও এই দুই ক্রিকেটারের লড়াইটা জমে বেশ। বিপিএলের পর এবার যা দেখা যাবে যুক্তরাষ্ট্রেও। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) আয়োজনে সিক্সটি স্ট্রাইক্স টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার। যেখানে ভিন্ন দুই দলের হয়ে মাঠে নামার কথা রয়েছে সাকিব ও তামিমের। যেখানে মুখোমুখি হওয়ার কথা আছে এই দুই তারকারও। তামিম খেলবেন টেক্সাস গ্ল্যাডিয়েটর্সের হয়ে। ২/১ দিনের মধ্যেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তামিমের। অন্যদিকে কানপুর টেস্ট শেষ করেই যুক্তরাষ্ট্রে গেছেন সাকিব। সেখানেই লস অ্যাঞ্জেলস ওয়েভসের হয়ে সিক্সটি স্ট্রাইক্স টুর্নামেন্টে

খেলবেন বাংলাদেশের তারকা এই ক্রিকেটার। টুর্নামেন্টের তৃতীয় দিন অর্থাৎ ৬ অক্টোবর স্থানীয় সময় সকাল ১০টায় সাকিব ও তামিমের দলের দেখা হবে। আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে টুর্নামেন্টটি। ১৪ অক্টোবর পর্যন্ত চলবে ৬০ বলের এই টুর্নামেন্ট। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে তামিমের দল টেক্সাস গ্ল্যাডিয়েটর্স। ইউনিভার্সিটি অব টেক্সাস ডালাসে তারা খেলবেন ডালাস লনেস্টারসের বিপক্ষে। পর দিন স্থানীয় সময় সকাল ১০টায় সাকিবের দল লস অ্যাঞ্জেলস ওয়েভস খেলবে নিউইয়র্ক লায়ন্সের বিপক্ষে। ডালাসের ইউনিভার্সিটি অব টেক্সাসের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই ইভেন্টে থাকছে ৬ দল। তামিমেদের টেক্সাস গ্ল্যাডিয়েটর্সের প্রধান কোচ পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক-ব্যাটার মঈন খান। যেখানে সতীর্থ হিসেবে থাকছেন শহীদ

আফ্রিদি, কুশল পেরেরা, জেসন বেহরেনডর্ফ, ওয়াহাব রিয়াজ, নিক কেলির মতো ক্রিকেটাররা। অন্যদিকে সাকিবের দল লস অ্যাঞ্জেলস ওয়েভসের কোচ মিকি আর্থার। টাইমাল মিলস, জনসন চার্লস, হাশমতউল্লাহ শহীদী, রুম্মান রাইস, হ্যারি টেক্টরদের মতো ক্রিকেটাররা খেলবেন সাকিবের সঙ্গে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেফতার ভারতে ছড়িয়ে পড়া স্টুডেন্ট আন্দোলনের নেপথ্য কী? মেসিকেই বিশ্বকাপের সেরা খেলোয়াড় ঘোষণা দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না ‘Battle of Words– Season 2’ এর সফল সমাপ্তি, চ্যাম্পিয়ন টিম মরক্কো সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির হাতে সময় নেই, দ্রুতই পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি বিয়ের আশ্বাসে তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির বিবাহিত নেতা গ্রেপ্তার বিশ্বকাপজয়ী রদ্রির পিঠে অস্ত্রোপচার, ম্যানচেস্টার সিটিতে অনিশ্চয়তা ডব্লিউএফপির প্রতিবেদন: বাংলাদেশে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে প্রায় ২ কোটি মানুষ জিয়া হত্যা সম্পৃক্ততায় আটক মেজর মোজাফফরকে জুলাই মামলায় গ্রেপ্তারের আদেশ