এবার যাকাত দেওয়া যাবে ক্রিপ্টোকারেন্সিতে! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫

এবার যাকাত দেওয়া যাবে ক্রিপ্টোকারেন্সিতে!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫ |
বিশ্বের প্রথম দেশ হিসেবে মালয়েশিয়া যাকাত প্রদানের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের অনুমোদন দিয়েছে। মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে, এ কার্যক্রম ফেডারেল টেরিটরি ইসলামিক রিলিজিয়াস কাউন্সিলের অধীন যাকাত কালেকশন সেন্টারের মাধ্যমে পরিচালিত হবে। সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা দাতুক আবদুল হাকিম আমির ওসমান জানিয়েছেন, ডিজিটাল মুদ্রার মাধ্যমে যাকাত প্রদানের এই উদ্যোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, এ পদ্ধতি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মুসলমানদের জন্য যাকাত প্রদান সহজ করবে। এক বিবৃতিতে জানানো হয়, ফেডারেল টেরিটরিজ ইসলামিক লিগ্যাল কনসালটেটিভ কমিটি ডিজিটাল মুদ্রাকে একটি বাণিজ্যিক পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। বাণিজ্যিক পণ্যের যাকাতের হার নির্ধারণ করা হয়েছে ২.৫%। মালয়েশিয়ার প্রায় ১৬ বিলিয়ন রিঙ্গিত মূল্যমানের ডিজিটাল সম্পদ এখন

যাকাতের আওতায় আনা হয়েছে। এই উদ্যোগ তরুণ প্রজন্মকে বিশেষভাবে লক্ষ্য করে নেওয়া হয়েছে, যাদের মধ্যে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের আগ্রহ বেশি। পরিসংখ্যান অনুযায়ী, মালয়েশিয়ায় ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারীদের অর্ধেকের বেশি বয়স ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে। ফলে এ উদ্যোগটি তরুণ সমাজকে ধর্মীয় দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে। বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠলেও এটি যাকাত প্রদানে ব্যবহারের এমন পদক্ষেপ এই প্রথম। মালয়েশিয়ার এ উদ্যোগ নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয় চাইনিজ স্ক্যামারদের কাছে তরুণদের ডলারে বিক্রি ইরান থেকে তেল কেনার উদ্যোগ ক্রিপ্টোতে প্রতিদিন পাচার কয়েকশ কোটি টাকা পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক এক আপেল, দুই রঙ! নিউজিল্যান্ডে বিরল আপেল দেখতে উৎসুক জনতার ভিড় জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন? ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া খুবি অধ্যাপকের কুশপুত্তলিকা দাহ, জুতা নিক্ষেপ বিজ্ঞান ও গবেষণার জগতকে বদলে দিতে আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’ শুধু রঙ দেখে নয়, গন্ধ শুকে বুঝুন আম টক না মিষ্টি চাকরির আশ্বাসে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার শিশুকে ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন ৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়? সরকারি ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন-ওভেন জানালার পর্দা দাবি জামায়াতের এমপির চট্টগ্রামে মুক্তিপণের দাবিতে প্রতিবেশীর ৫ বছরের শিশুকে অপহরণের পর খুন করে লাশ গুম ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ছাত্রীদের গভীর রাতে অশালীন বার্তা প্রেরণ: ‘ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে’ দাবি খুবি শিক্ষকের ‘সব সমালোচনা থেমে যাবে’, ইংল্যান্ডের বড় জয়ের পর বেলিংহাম