ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা
ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা
আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত
নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা
ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ
আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন
বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?
এবার ‘মাস্টারমাইন্ড’ নিয়ে যা বললেন সোহেল তাজ
গত ৫ আগস্ট বিপ্লবী জনতার তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের দুই মাসের মাথায় আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ নিয়ে কথা উঠছে। জুলাই-আগস্ট আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ কে বা কারা, তা নিয়েই এখন আলোচনা তুঙ্গে।
বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজও।
রোববার এক ফেসবুক পোস্টে সোহেল তাজ লিখেছেন, আজকে পত্রিকায় পড়লাম বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন যে, ছাত্র-জনতার অভুত্থানের ‘মাস্টারমাইন্ড’ তারেক রহমান। আবার জামায়াতের আমির শফিকুর রহমান সাহেব বলেছেন- এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র-জনতার, কোনো দলের নয়। আবার কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন, এই গণঅভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ হচ্ছে মাহফুজ।
সোহেল তাজ আরও লেখেন, কয়েকদিন পর
যদি শোনা যায় যে, আসল ‘মাস্টারমাইন্ড’ হচ্ছে সজীব ওয়াজেদ জয়, তাহলে আশ্চর্য হবার কিছুই থাকবে না। এ সময় তিনি সবাইকে ব্রিটেনের রাজা প্রিন্স চার্লস-এর কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমাদের সবার নিশ্চয়ই মনে আছে প্রিন্স চার্লস-এর কথা, বেচারা প্রিন্স চার্লস-এর কত বছরই না অপেক্ষা করতে হয়েছিল রাজা হবার জন্য! পোস্টে তিনি প্রত্যেকের বক্তব্যের রেফারেন্সও তুলে ধরেছেন। রোববার ভোররাতের দিকে করা সোহেল তাজের এই পোস্টটি রীতিমত ভাইরাল হয়েছে। এ পর্যন্ত দুই হাজার বার শেয়ার হয়েছে। এছাড়া ৫০ হাজার রিঅ্যাক্ট এবং ১৮ হাজার কমেন্ট পড়েছে।