এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করছেন পুতুল? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৫

এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করছেন পুতুল?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৫ |
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে ২০২৩ সালে নিযুক্ত হওয়া সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। কলকাতা ভিত্তিক সাংবাদিক মন্দিকা ব্যানার্জীর প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্নীতি ও অযোগ্যতার অভিযোগে তার পদ থেকে ইস্তফা দিতে হতে পারে, ঠিক যেমনটা হয়েছে তার খালাতো বোন, যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ক্ষেত্রে। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের প্রার্থিতার বিরুদ্ধে নানা প্রশ্ন উঠেছে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত স্বাস্থ্য বিষয়ক জার্নাল "ল্যানসেট"-এর একটি প্রতিবেদনে বলা হয়, পুতুল স্বজনপ্রীতির মাধ্যমে এই পদে মনোনীত হয়েছেন এবং তার যোগ্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, পুতুলের সঙ্গে এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নেপালের শম্ভু আচার্য, যিনি

৩০ বছর ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কাজ করছেন এবং জনস্বাস্থ্যে পিএইচডি করেছেন। সায়মা ওয়াজেদ পুতুলের অধিকাংশ কাজ ছিল অটিজম এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে, কিন্তু আন্তর্জাতিক সংস্থায় বড় বাজেট নিয়ে কাজ করার অভিজ্ঞতা তার নেই। এই অভিযোগের মধ্যে যুক্ত হয়েছে, ১৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) পুতুলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে, যা তার পদত্যাগের সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে, পুতুলের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্রহণযোগ্যতা নষ্ট করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা