এবার বিএনপি ও জামায়াতকে ছাত্রশিবিরের হুঁশিয়ারী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫

এবার বিএনপি ও জামায়াতকে ছাত্রশিবিরের হুঁশিয়ারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫ |
ছাত্রশিবির কখনো ভয় পায়নি, আগামীতেও ভয় পাবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম। একই সঙ্গে বিএনপি ও জামায়াতে ইসলামীকে সতর্ক করে তিনি বলেন, “সন্ত্রাসী গ্রেফতারের পর সুপারিশ বন্ধ করুন। আমরা কোনো সন্ত্রাসীর পক্ষে কারো সুপারিশ প্রত্যাশা করি না।” তিনি আরও বলেন, “আপনাদের নমনীয়তা এবং সুশীলতার কারণেই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুতসময়ে নির্বাচনকালীন সরকারে পরিণত হচ্ছে, কিন্তু বিপ্লবী সরকার হচ্ছে না। আমরা আপনাদেরকে বিপ্লবী সরকার হিসেবে দেখতে চাই।” তিনি ছাত্রশিবিরের ঘোষিত সকল কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন। ‘ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল’ প্রতিপাদ্যে আজ

গণমিছিলের আয়োজন করে চট্টগ্রাম মহানগর ইসলামী ছাত্রশিবির। শুক্রবার চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। উল্লেখ্য, গত ৬ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সংগঠনটির সদস্যদের ভোটে মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মোহাম্মদ ইব্রাহিম সভাপতি নির্বাচিত হয়েছেন আর ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মোহাম্মদ আলী সেক্রেটারি মনোনীত হয়েছেন। সংগঠনটির প্রচার সম্পাদক সাঈদ বিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মোহাম্মদ ইব্রাহিম এর আগে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ও মোহাম্মদ আলী বায়তুল মাল সম্পাদকের দায়িত্বে ছিলেন। এছাড়া মোহাম্মদ আলী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক পদেও ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’