এনসিএল টি-টোয়েন্টির প্রথম চ্যাম্পিয়ন রংপুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪

এনসিএল টি-টোয়েন্টির প্রথম চ্যাম্পিয়ন রংপুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ |
এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। আগে ব্যাট করতে নেমে ৬২ রানেই অলআউট হয় ঢাকা মেট্রো। জবাবে ১১.২ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। এতে এনসিএল টি-টোয়েন্টির প্রথম চ্যাম্পিয়ন রংপুর। সহজ লক্ষ্যে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন ওপেনার মামুন। ৩ বল খেলে খালি হাতে ফেরেন নাইম হাসান। ১৮ বলে ৯ রান করে আউট হন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান। আর অধিনায়ক আকবর আলী শূন্য রানে আউট হলে দলীয় ১৮ রানে ৪ উইকেট হারায় রংপুর। তবে ১১ বলে ১৪ রান করে দল জয়ের পথে এগিয়ে নেন আরিফুল হক।

শেষ পর্যন্ত তানভীর হায়দারের ৮ রান এবং এনামুল হকের অপরাজিত ১৪ রানে ভর করে ৫২ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় রংপুর। এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে রংপুর। আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ইমরানুজ্জামানের উইকেট হারায় ঢাকা। মুগ্ধের বলে বিদায় নেয়ার আগে ৪ রান করেন ঢাকার ওপেনার। দ্বিতীয় ওভারে অধিনায়ক নাঈম শেখও বিদায় নেন। আলাউদ্দিন বাবুর বলে উইকেটের পেছনে ক্যাচ দেন রানের খাতা খুলতে ব্যর্থ নাঈম। তৃতীয় ওভারে মুগ্ধের জোড়া আঘাত। টানা দুই বলে আনিসুল ইসলাম (৩) এবং আমিনুল ইসলাম বিপ্লবকে (০) ফেরান তিনি। মাত্র ৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ঢাকা মেট্রো। পঞ্চম ওভারে

বাবু এসে নেন তাহজিবুল ইসলামের উইকেট। ষষ্ঠ ওভার মেডেন দেন রবিউল হক। তাতে পাওয়ার প্লেতে ১৮ রানে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাকফুটে চলে যায় ঢাকা মেট্রো। শামসুর রহমান ও মোসাদ্দেক হোসেন সেই ধাক্কা সামলানোর চেষ্টা করেন কিছুক্ষণ। ১৭ রানের সেই জুটি ভাঙে শামসুরের বিদায়ে। ২৮ বলে ২ চারে ১৪ রান করে মোহাম্মদ রিজওয়ানের শিকারে পরিণত হন তিনি। পরের ওভারে বিদায় নেন সৈকতও। রবিউলের বলে আউট হওয়ার আগে ১৫ বলে ৬ রান করেন তিনি। ৩৮ রানে সপ্তম উইকেট হারানো ঢাকা পঞ্চাশ পেরোয় আবু হায়দার রনি-শহিদুল ইসলামের জুটিতে। ৯ বলে ২ চারে ১৩ রান করা রনি রান আউটে কাটা পড়েন। ঢাকার রান

তখন ৫২। এরপর আর ১০ রান যোগ করতেই অলআউট হয় ঢাকা। শহিদুল ১৬ বলে ৬ এবং রাকিবুল ৯ বলে ৩ রান করেন। ৩.৩ ওভারে ১২ রানে ৩ শিকার বাবুর। ৪ ওভারে মুগ্ধর বোলিং ফিগারও ১২/৩। ১টি করে উইকেট পেয়েছেন চৌধুরী রিজওয়ান, রবিউল হক ও আরিফ আহমেদ। শামসুর শুভ ১৪ ও আবু হায়দার রনি ১৩ রান করেছেন মেট্রোর হয়ে। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক আলাউদ্দিন। তার উইকেটসংখ্যা এখন ১৯। সর্বোচ্চ রানসংগ্রাহক মহানগর অধিনায়ক মোহাম্মদ নাঈম। তার ব্যাটে এসেছে ৩১৬ রান। ফাইনালসেরা হয়েছেন মুকিদুল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার