এনটিসির ১২ বাগান বন্ধ, শ্রমিক পরিবারে হাহাকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৪

এনটিসির ১২ বাগান বন্ধ, শ্রমিক পরিবারে হাহাকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৪ |
এক সময়ের লাভজনক সরকারের ৫১ শতাংশ মালিকাধীন ন্যাশনাল টি কোম্পানি এখন মারাত্মক অর্থ সংকটে পড়েছে।কোম্পানির তহবিলে কোন টাকা না থাকায় এনটিসির ১২ টি চা বাগান এখন ১৩ দিন ধরে পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। বেতন আদায়ের দাবিতে বাগানের শ্রমিকরা প্রতিদিন বিভিন্ন দাবি দাওয়া করে এলেও টাকার জোগাড় না থাকায় শ্রমিকদের বকেয়া তলব রেশন প্রদান করা সম্ভব হচ্ছেনা। কোন উপায়ন্তর না পেয়ে শ্রমিকদের দাবি মুখে কোম্পানি বাগান বন্ধ রাখতে বাধ্য হয়েছে।চা পাতা সংগ্রহের সময় এক নাগাড়ে বাগান বন্ধ থাকায় আগামী অর্থ বছরে আরো বেশি লোকসান হবার আশংকা দেখা দিয়েছে। এনটিসির ১২ টি বাগান বন্ধ হয়ে পড়ায় বাগানের ১৭ হাজার নিয়মিত শ্রমিক সহ ৫০ হাজার

শ্রমিক পরিবারে দেখা দিয়েছে চরম হতাশা। এর কারন হচ্ছে এত সংখ্যক শ্রমিক কর্মহীন হয়ে পড়ছে তারা দুর্বিষহ কষ্টের মধ্যে পড়বে। এনটিসির ১২ বাগান হচ্ছে হবিগঞ্জ মাধবপুরে তেলিয়াপাড়া চা বাগান, জগদীশপুর চা বাগান, চুনারুঘাটের চন্ডিছড়া, পারকুল,মৌলভীবাজারের বিজয়া,প্রেমনগর,খুরমা, চাম্পারায়,মদনমোহনপুর পাত্রখোলা,মাধবপুর ও সিলেটের লাক্কাতুরা চা বাগান। কোম্পানির দাবি চায়ের উৎপাদন খরচ বেড়ে গেছ। কিন্তু নীলাম বাজারে চায়ের বিক্রয় ধরে বাড়েনি। এ কারনে এখন প্রতি বছর লোকসান হচ্ছে।লোকসান বেশি হওয়ায় কৃষি ব্যাংক ঋন দিচ্ছে না। এনটিসির একটি সূত্র জানায়-শেখ পরিবারের সদস্যরা এনটিসির গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নিয়ে কোম্পানির শত শত কোটি টাকা লুটপাট করেছেন। যার ফলশ্রুতিতে আজ এ শিল্পটি ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। জগদীশপুর চা বাগানের শ্রমিক নেতা

সন্তোষ মুন্ডা জানান,চা বাগানে শ্রমিক নিম্ন মুজুরি কাজ করে দারিদ্র্যের সাথে লড়াই করে জীবিকানির্বাহ করে আসছে। কিন্তু টাকার অজুহাত দেখিয়ে ১৩ দিন ধরে বাগান বন্ধ থাকায় সাধারণ শ্রমিক পরিবারে এখন তীব্র অভাব দেখা দিয়েছে। এত সংখ্যক শ্রমিক বেকার হয়ে গেলে তাদের মধ্যে মানবিক বিপর্যয় দেখে দেবে।কারন বাগানের সাধারণ শ্রমিকরা বাইরে গিয়ে সবাই কাজ যোগাড় করতে পারবেনা। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভোজন কৈরি বলেন,লোকসান ও ঋনের অজুহাত দেখিয়ে আজ ১২ টি চা বাগানে কোম্পানির লোকজন মুজুরি ও রেশন দিতে পারছেনা। এটি তাদের ঘাপলা থাকতে পারে কিন্তু সাধারণ শ্রমিকরা সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে তারা আজ মুজুরি রেশন পাচ্ছেনা। সাধারণ শ্রমিক

কোন দোষ নেই। বাগান গুলোর প্রতি সরকারের নজর দেওয়া দরকার। কারন আর কদিন বাগান বন্ধ থাকলে বাগানে শ্রমিকরা না খেয়ে মারা যাবে। এনটিসির একটি সূত্র জানায় সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যরা কোম্পানির শত শত কোটি টাকা লুটপাট করেছে। তাদের উদ্দেশ্য ছিল কোম্পানিকে লোকসানে ফেলে তা কিনে নেয়া। এনটিসির মহাব্যবস্থাপক এমদাদুল হক মিঠু জানান,প্রতি বছর আগস্ট মাসে কৃষি ব্যাংক বাগানের ঋন মনজুর করে থাকে। এ বছর দেশে চলমান পরিস্থিতির কারনে কৃষি ব্যাংক ঋন অনুমোদন ও ছাড় দিচ্চেনা।টাকা ছাড় করিয়ে আনতে কোম্পানি পরিচালনা পর্ষদ চেষ্টা করছে।ঋনের টাকা পেলেই শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর