এজবাস্টনে পাকিস্তানের লজ্জার রেকর্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬

এজবাস্টনে পাকিস্তানের লজ্জার রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬ |
লিডস আর লর্ডস টেস্টে হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছে পাকিস্তান ক্রিকেট দল। আজ শুরু হয়েছে এজবাস্টন টেস্ট। হোয়াইটওয়াশ এড়ানোর এই টেস্টেও পাকিস্তানের চরম ব্যাটিং বিপর্যয়। এজবাস্টনে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৩৩.৫ ওভারে ১৩৩ রানেই অলআউট হয় পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমেই ইনিংসের শুরুতে বিপর্যয়ে পড়ে যায় পাকিস্তান। ৪৮ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করার আগেই সাজঘরে ফেরেন। এতেই অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়ে পাকিস্তান। টেস্ট ইতিহাসে কোনো দলের প্রথম পাঁচ ব্যাটার এক অঙ্কের রানে আউট হওয়ার ঘটনা এটি ১২তম। তবে প্রথম ইনিংসে এমন ঘটনা এবারই প্রথম। আরেকটি লজ্জার রেকর্ডও এখন পাকিস্তানের সামনে। ইংল্যান্ডের মাটিতে কোনো তিন ম্যাচের সিরিজে

কোনো দলই এতটা বাজেভাবে ইনিংস শুরু করেনি। চলতি সিরিজে পাকিস্তানের দ্বিতীয় উইকেট পড়েছে লিডসে ৬ ও ১৩ রানে, লর্ডসে ১৬ ও ৭ রানে এবং এজবাস্টনে ১৪ রানে। অর্থাৎ সিরিজে প্রথম দুই উইকেট হারানোর সময় তাদের মোট রান মাত্র ৫৬। দ্বিতীয় উইকেট পড়ার সময় গড় জুটি দাঁড়িয়েছে ৫.৬ রান, আর দ্বিতীয় উইকেট গড়পড়তা পড়েছে ১১.২ রানে। এভাবে চলতে থাকলে ১৮৮৮ সালের অস্ট্রেলিয়ার গড়া রেকর্ডও ভেঙে দেবে পাকিস্তান। ওই সিরিজে দ্বিতীয় উইকেট পড়ার সময় অস্ট্রেলিয়ার গড় ছিল ১৬ রান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল ‘বিয়ে হয়ে গেছে’ বলে ফাঁকা স্ট্যাম্পে সই নিয়ে কিশোরীকে ধর্ষণ এজবাস্টনে পাকিস্তানের লজ্জার রেকর্ড বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ সড়কে দীর্ঘ লাইন, বাসায় বন্ধ চুলা: গ্যাস সংকটে হাহাকার বন্দর নগরী চট্টগ্রামে বাঁধন, আপনার উদ্দেশ্যে খোলা চিঠি ব্যালন ডি’অরের মনোনয়নে নানা চমক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকান্ড: ৪০ ঘন্টা ধরে পুড়েছে সার্ভার রুম ও গুরুত্বপূর্ণ নথি ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল রিয়াল “এক দেশের উপর হামলা মানেই তিন দেশের উপর হামলা”: সৌদিতে হুতিদের হামলায় শুধুই সমবেদনা ‘মক্কা জোট’ মিত্রদের নোয়াখালীতে মাদ্রাসায় শিশু ছাত্রী ধর্ষণঃ ধর্ষক ‘মুহতারাম’-কে আচ্ছামতো গণধোলাই দিলো এলাকাবাসী সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাব থেকে দুর্নীতি ও অনিয়ম এর দায়ে গুপ্ত সংগঠন নেতা প্রেসক্লাব সভাপতি তৌহিদকে বহিষ্কার বিশ্ববাজারে স্বর্ণের দরপতন হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত