এক বোঁটায় ৩০ লাউ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫

এক বোঁটায় ৩০ লাউ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ |
এক বোটায় এক লাউ; এটিই সাধারণত হয়ে থাকে। কিন্তু একটি নয়, দু’টি নয়-এক বোটায় লাউ ধরেছে ৩০টি! আশ্চর্যজনক এ ঘটনাটি ঘটেছে যশোরের চৌগাছা উপজেলার যাত্রাপুর গ্রামে। ওই গ্রামের মসজিদের মুয়াজ্জিন ওসমান আলীর বাড়ির লাউ গাছে ৩০টি লাউ দেখতে ভিড় করছে উৎসুক জনতা। স্থানীয়রা জানান, যশোরের চৌগাছা উপজেলার যাত্রাপুর গ্রামের মসজিদের মুয়াজ্জিন ওসমান আলীর বাড়ির লাউ মাচায় একটি থোকায় ৩০টির মতো লাউ ঝুলে আছে। তবে এর মধ্যে একটি লাউ বড় আকৃতির; ওজন ৩০০ গ্রামের মতো হতে পারে। বাকিগুলো ১০০ গ্রামের মতো ওজন হবে। এগুলো এখনও বাড়ছে। মুয়াজ্জিন ওসমান আলী জানান, বাড়ি থাকা বীজ দিয়ে লাউয়ের চারা তৈরি করি। প্রথম থেকে গাছে ভালোই বড়

বড় লাউ ধরেছে। কিছু লাউ খাওয়া হয়েছে এবং কিছু লাউ প্রতিবেশিদের দেয়া হয়। কয়েক দিন আগে হঠাৎ দেখি একই থোকায় কয়েকটি লাউ ধরেছে। কিছুটা অবাক হই। কিছু দিন যেতে না যেতে দেখি একই বোটা (গাছের শাখার সংযোগ স্থল) ফেটে অসংখ্য লাউ ধরছে। এর মধ্যে ৩০টির মতো লাউ একই স্থানে ধরেছে। সেগুলোর মধ্যে বেশ কিছু বড়ও হচ্ছে। দেখে মনে হয় একটি থোকায় সব লাউ ঝুলে আছে। এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে মানুষ এসব লাউ দেখতে আসছেন। তার ভাই লোকমান হোসেন বলেন, জীবনে প্রথম দেখলাম এমন ঘটনা। একটি বোটায় একসঙ্গে ৩০টি লাউ। এটা আমার কাছে আশ্চর্যজনক ঘটনা মনে হয়েছে। খবর শুনে চৌগাছা

থেকে লাউ দেখতে যান সাগর নামে এক যুবক। তিনি বলেন, খবর শুনে আমি লাউ দেখতে আসলাম। আমি দেখে তো অবাক হয়ে গেছি। লাউয়ের একটি থোকায় ৩০টি লাউ, এটা আমার কাছে অলৌকিক মনে হচ্ছে। চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন বলেন, এমন ঘটনা এর আগে আমি দেখিনি। তবে হতে পারে এক বোটা থেকে অনেকগুলো ফুল হয়েছে এবং সেগুলো সঠিক পরাগায়ন হওয়ায় এই লাউ হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি