এক ঘণ্টার পুলিশ সুপার হলেন রোজা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪

এক ঘণ্টার পুলিশ সুপার হলেন রোজা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪ |
জয়পুরহাটে এক ঘণ্টার প্রতীকী পুলিশ সুপার (এসপি) হলেন জয়পুরহাট শহীদ জিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আমিনা ইসলাম রোজা। সোমবার দুপুরে জয়পুরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাবের কাছ থেকে ১ ঘণ্টার জন্য দায়িত্ব বুঝে নেন আমিনা ইসলাম রোজা। প্ল্যান ইন্টারন্যাশনালের গার্লস টেকওভার কর্মসূচির আওতায় ইয়েস বাংলাদেশের সহযোগিতায় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) নারী নেতৃত্ব উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় তাকে এক ঘণ্টার প্রতীকী পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়। এ দায়িত্ব প্রদানকালে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব বলেন, আজকের শিশু আগামীর প্রশাসক। একদিন এই শিশুরাই বড় চেয়ারে বসবে। তাদের বর্তমানের চিন্তা চেতনাগুলো ভবিষ্যতে কর্মজীবনে বাস্তবায়ন করবে। অপরদিকে পুলিশ সুপারের দায়িত্ব পেয়ে প্রতীকী

এসপি রোজা জয়পুরহাট শহরের সড়কে যানজট, চাঁদাবাজি, কোচিং বাণিজ্য, সাইবার ক্রাইমসহ নানা অপরাধ দমনে প্রস্তাবনা দেন। পুলিশ সুপার এসব বাস্তবায়নের আশ্বাস দেন। শিক্ষার্থী রোজা বলেন, নারীদের নিয়েই আমাদের সমাজকে এগিয়ে নিতে হবে। নারীদের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এক ঘণ্টার দায়িত্ব শেষে রোজার হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার। এ সময় ইয়েস বাংলাদেশের ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার সালেহুর রহমান সজিব, শান্তনা পারভীন, জয়পুরহাট থানার ওসি শাহেদ আল মামুনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!