এক্সপ্রেসওয়েতে মুখ থুবড়ে পড়ে থাকা নিহত তরুণীর পরিচয় মিলেছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪

এক্সপ্রেসওয়েতে মুখ থুবড়ে পড়ে থাকা নিহত তরুণীর পরিচয় মিলেছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪ |
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় শনাক্ত করা হয়েছে। ওই তরুণীর নাম সাহিদা বেগম (২৪)। তার বাড়ি ময়মনসিংহে। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির (অপরাধ) এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাহিদা বেগম নামের ওই তরুণী রাজধানীর ওয়ারীতে তার ভাইয়ের সঙ্গে থাকতেন। তিনি একটি ডে-কেয়ারে কাজ করতেন। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ওই তরুণীর ফিঙ্গারপ্রিন্ট শনাক্ত করা যায়নি। তবে মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তার বাড়ি ময়মনসিংহের কোথায় তা এখনও জানা যায়নি। সেটা জানার চেষ্টা চলছে। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সাহিদাকে কে নিয়ে গেছে তা জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এর আগে,

শনিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের দোগাছি এলাকার সার্ভিস সড়ক থেকে গুলিবিদ্ধ ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার হয়। স্থানীয়রা জানান, শনিবার ভোরে ওই নারীকে পদ্মা সেতুর উত্তর থানার সামনে থেকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হেটে এগোতে দেখা যায়। তবে কে বা কারা ওই নারীকে গুলি করেছে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। পুলিশের ধারণা, পেটসহ শরীরের বিভিন্ন অংশে গুলি করে ওই তরুণীকে হত্যা করা হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে মুখ থুবড়ে রক্তাক্ত অবস্থায় মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব! তুমুল সমালোচনার পর গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের সেই বিতর্কিত রেফারি রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে