ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার
দরিদ্র ছাত্রের বরাদ্দ সাইকেল নাতনিকে, ধরা পড়ে ফেরত জামায়াত নেতার: ছাগল-ফুটবল-সেলাই মেশিনও লোপাট
হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ
চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ
১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম
রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ
বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার
একা বাসায় পেয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ
একা বাসায় পেয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় জনতা ওই ধর্ষক সিএনজিচালককে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন।
মঙ্গলবার বিকাল ৫টায় নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার প্রবাসী আমজাদ হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকাল ৫টায় ওই শিশুকে একা বাসায় পেয়ে প্রতিবেশী সিএনজিচালক নাজিম খান (৪৫) মেয়েটিকে গোসলখানায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সে পালিয়ে গেলে শিশুটি কান্না করে। পরে তার স্বজনরা বিষয়টি জানতে পারলে মেয়েটিকে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথমে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুর
অবস্থা গুরুতর থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। রাত ৮টায় স্থানীয় জনতা ধর্ষক সিএনজিচালককে আটক করে মারধর দিয়ে নবাবগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেন। শিশুর খালা বলেন, তার ভাগ্নির অবস্থা ভালো না। সে বারবার বমি করছে। মিটফোর্ড হাসপাতালে থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তিনি ওই শিশুর ধর্ষণকারী নাজিমের উপযুক্ত বিচার চান। শিশুটি বাড়ির কাছেই একটি মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্রী। নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, জনতা আটক করে সিএনজিচালক নাজিমকে পুলিশে দিয়েছেন। বাদীর লিখিত অভিযোগ পেলেই মামলা নেওয়া হবে।