ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ
পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু
উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ
কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড
একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন আমেনা
একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন ফেনীর সোনাগাজীর বিবি আমেনা (২৫) নামে এক গৃহবধূ। তিনি উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের শুক্কুর হাফেজের বাড়ির ওমান প্রবাসী আবু ইউসুফের স্ত্রী।
শনিবার দুপুরে ফেনী শহরের সোনাগাজী বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত রয়েল হাসপাতালে অপারেশনের মাধ্যমে সন্তানগুলো ভূমিষ্ঠ হয়। এতে তার পরিবারে খুশির জোয়ার বইছে বলে জানা গেছে।
প্রসূতি বিবি আমেনা ও হাসপাতাল সূত্র জানায়, গাইনি বিশেষজ্ঞ সার্জন ডা. নূরে আখতার সুমির তত্ত্বাবধানে শনিবার সকালে ওই হাসপাতালে ভর্তি হন আমেনা। আল্টাসনোগ্রাফি করার মাধ্যমে তার গর্ভে তিন সন্তান নিশ্চিত হন ডাক্তার। দুপুরে পরিবারের সম্মতিতে বিবি আমেনাকে সিজার অপারেশন করেন ডা. নূরে আখতার সুমি ও এনেস্থেশিয়া প্রদান করেন ডা. আসিফ ইকবাল। এ সময়
দুটি ছেলে ও একটি কন্যাসন্তান প্রসব করেন আমেনা। নবজাতকরাসহ তিনি পুরোপুরি সুস্থ আছেন। হাসপাতালটির চেয়ারম্যান মাহতাবুর রশিদ চৌধুরী বলেন, চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের প্রচেষ্টায় প্রসূতি ও নবজাতকরা মহান আল্লাহর রহমতে সুস্থ আছেন। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।