উৎপাদন বন্ধ, সম্পত্তি নিলামে তবু ৬ দিনে শেয়ারদর বেড়েছে ৭৫% – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ February, ২০২৫

উৎপাদন বন্ধ, সম্পত্তি নিলামে তবু ৬ দিনে শেয়ারদর বেড়েছে ৭৫%

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ February, ২০২৫ |
এস আলম গ্রুপের মালিকানাধীন এস আলম কোল্ড রোল্ড স্টিল কোম্পানির মালিকানা বদল হচ্ছে– এমন গুজব ছড়িয়ে শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারদর বাড়াচ্ছে পুরোনো একটি কারসাজি চক্র। গত পাঁচ দিন সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দরে শেয়ারটি কেনাবেচা হয়েছে। মাত্র ছয় কর্মদিবসে শেয়ারটির দর ৭৪ শতাংশ বেড়েছে। যতই শেয়ারটির দর বাড়ছে, ক্রয় আদেশের তুলনায় শেয়ার কেনাবেচা ততই কমছে। পর্যালোচনায় দেখা গেছে, গত ১৩ ফেব্রুয়ারিও ঢাকা স্টক এক্সচেঞ্জে এস আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ার সর্বনিম্ন ৯ টাকা ৭০ পয়সায় কেনাবেচা হয়। গতকাল রোববার এ শেয়ারই ১৬ টাকা ৯০ পয়সায় কেনাবেচা হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি প্রায় ১১ লাখ শেয়ার কেনাবেচা হলেও গতকাল তা ছিল ৯০ হাজারেরও কম। নাম

প্রকাশে অনিচ্ছুক শীর্ষ এক ব্রোকারেজ হাউসের কর্মকর্তা বলেন, ‘মালিকানা বদল হবে’– এমন গুজব ছড়িয়ে এটিসহ কয়েকটি কোম্পানির শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ানো হচ্ছে। এটা কারসাজি ভিন্ন অন্য কিছু নয়। শেয়ারবাজারসংশ্লিষ্ট অন্য একটি সূত্র জানিয়েছে, এই দরবৃদ্ধির নেপথ্যে রয়েছে আলোচিত শেয়ার কারসাজির হোতা আবুল খায়ের হিরো। আগের মতো নিজের অ্যাকাউন্টে নয়, প্রভাবশালী পরিবারের কয়েকজনসহ বহু সংখ্যক অনুসারীর মাধ্যমে শেয়ার কারসাজির নতুন কৌশল রয়েছে। এ বিষয়ে জানতে আবুল খায়ের হিরোকে ফোন করা হলেও, সাড়া দেননি তিনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট সব কোম্পানি সংকটাবস্থার মধ্য দিয়ে চলছে। এর মধ্যে এ কোম্পানির টানা অস্বাভাবিক হারে শেয়ার দরবৃদ্ধি বেশ আলোচনার ঝড় তুলেছে শেয়ারবাজারে। এ দর

বৃদ্ধির বিষয়ে জানতে স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে তথ্য চাইলে কোম্পানিটি জানিয়েছে, এই অস্বাভাবিক দরবৃদ্ধির কোনো কারণ তাদের জানা নেই। উৎপাদন বন্ধ এবং অনাদায়ী ঋণ আদায়ে কোম্পানির সম্পত্তি নিলামে তোলা হচ্ছে– বিভিন্ন গণমাধ্যমে এমন খবর বিষয়ে ডিএসই জানতে চাইলে গত ৩০ ডিসেম্বর কোম্পানিটি জানায়, ব্যাংকগুলোর পক্ষ থেকে এলসি খোলার নিষেধাজ্ঞার ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ রাসায়নিক ও কাঁচামালের ঘাটতির সম্মুখীন হচ্ছে। যার কারণে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে তারা। অনাদায়ী ঋণ আদায়ে সম্পত্তি নিলামে তোলার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে অপর একটি চিঠিতে কোম্পানিটি গত ৮ জানুয়ারি জানায়, ঋণদাতা প্রতিষ্ঠান বন্ধক রাখা সম্পদ বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছে, যা দেশের সাম্প্রতিক রাজনৈতিক সংকটের প্রত্যক্ষ

প্রভাব রয়েছে। এদিকে গতকাল এস আলম কোল্ড রোল্ড স্টিল ছাড়াও আরও চার কোম্পানির শেয়ার দিনের সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে। এগুলো হলো– বারাকা পাওয়ার, বারাকা পতেঙ্গা পাওয়ার, পদ্মা লাইফ এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান