ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন
৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার ধারাবাহিকতা: এবার ভাঙল বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য, জানে না প্রশাসন
পৌরসভার ২ কোটি টাকা মূল্যের ৫টি গাড়ি উধাও
তিন সংসদ সদস্যসহ মঞ্চ ভেঙে নিচে পড়লেন অর্থমন্ত্রী আমীর খসরু
শাহজালাল (রহ.) মাজার ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্য, দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার
বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার
উপদেষ্টা রিজওয়ানার সঙ্গে ৩ দেশের কূটনীতিকের বৈঠক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরালড গুলব্র্যান্ডসেন ও ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি কার্লসেন বৈঠক করেছেন।
মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টার অফিসকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
বৈঠকে আগামী ৬ ফেব্রুয়ারি ‘নরডিক ডে’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য উপদেষ্টাকে আমন্ত্রণ জানান রাষ্ট্রদূতরা।
উপদেষ্টা তাদের আমন্ত্রণ গ্রহণ করেন। তারা জীববৈচিত্র্য রক্ষা, নদীদূষণ প্রতিরোধ করা এবং নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে তাদের সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।



