উত্তরায় হোটেলে অসামাজিক কার্যকলাপ, নারীসহ আটক ১৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ April, ২০২৫

উত্তরায় হোটেলে অসামাজিক কার্যকলাপ, নারীসহ আটক ১৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ April, ২০২৫ |
রাজধানীর উত্তরায় অসামাজিক কার্যকলাপের দায়ে সাত নারীসহ অন্তত ১৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ওই হোটেলের বিভিন্ন কক্ষ থেকে নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টায় উত্তরা ৯ নম্বর সেক্টরে অবস্থিত হোয়াইট প্যালেস নামক একটি আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করা হয়। রাতে ঘটনার সতত্য নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, গোপণ সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ওই হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এরই সূত্র ধরে অভিযান চালালে সেখান থেকে অসামাজিক কাজে ব্যবহৃত জিনিসপত্র পেয়েছি। তিনি বলেন, স্পা সেন্টারের আড়ালে সেখানে অসামাজিক কাজ হত। এসবের সঙ্গে জড়িতদের থানায় নেওয়া হয়েছে। জানা যায়, ঢাকা-আশুলিয়া মহাসড়কের পাশে উত্তরা

৯ নম্বর সেক্টরে অবস্থিত হোয়াইট প্যালেস নামের হোটেলটিতে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ছত্রছায়ায় অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল একটি মহল। স্বৈরাচার আওয়ামী লীগের কয়েকজন নেতা মিলে ওই হোটেলটি পরিচালনা করে আসছিল। ওই হোটেল ঘিরে আরও বেশ কয়েকটি হোটেলে গড়ে ওঠায় অসামাজিক কার্যকলাপ। নাম প্রকাশে অনিচ্ছুক ৯ নম্বর সেক্টরের এক বাসিন্দা জানায়, ওই রোডে আরও কয়েকটি হোটেল থাকায় রাস্তায় ভিজিটিং কার্ড ছাপিয়ে তরুণ-তরুণীদের অনৈতিক কর্মকাণ্ডে প্রলুব্ধ করে আসছে একটি অসাধু চক্র। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া খুবই প্রয়োজন। এদিকে উত্তরায় এ ধরণের অসমাজিক কর্মকাণ্ড প্রতিরোধে থানা পুলিশ জিরো টলারেন্স জানিয়ে ওসি হাফিজুর রহমান বলেন, আমরা একটি সুন্দর উত্তরা গঠনে কাজ করছি। এ কাজে সবার সহযোগীতা

চাই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন