উজবেকিস্তানের কাছে হেরে এএফসি বাছাই শুরু বাংলাদেশের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৬

উজবেকিস্তানের কাছে হেরে এএফসি বাছাই শুরু বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৬ |
প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে দারুণ কিছু করে দেখানোর আশায় ছিল বাংলাদেশ। কিন্তু সেই স্বপ্নে জল ঢেলে দেন উজবেক যুবারা। বিরতির পর মাঠে নেমেই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। এরপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি লাল-সবুজ জার্সিধারীদের। তাসখন্দের দস্তলিক স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরে মিশন শুরু করেছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেলতে থাকে উজবেকিস্তান। তবে শুরুর দিকের প্রবল চাপ দারুণভাবে সামাল দেন বাংলাদেশের গোলরক্ষক রাজ চৌধুরী। তার দৃঢ়তায় বেশ কিছুক্ষণ নিজেদের জাল অক্ষত রাখে সফরকারীরা। কিন্তু সেই প্রতিরোধ ভাঙে ম্যাচের ২০তম মিনিটে। আসিলবেকের নেওয়া

একটি শট বাংলাদেশের রক্ষণে প্রতিহত হয়ে সাইদালিয়েভের সামনে চলে আসে। এমন সহজ সুযোগ হাতছাড়া করেননি তিনি। নিখুঁত ফিনিশিংয়ে স্বাগতিকদের এগিয়ে নেন সাইদালিয়েভ। এক গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে ঘুরে দাঁড়ানোর বদলে উল্টো দ্রুতই ম্যাচ থেকে ছিটকে যায় যুবারা। ৪৬তম মিনিটে সাইদালিয়েভের বাড়ানো দারুণ এক ক্রস থেকে হেডে বল জালে জড়ান কুভোনচবেক। ২-০ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ এরপর ব্যবধান কমানোর মরিয়া চেষ্টা চালালেও উজবেকদের জমাট রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো ৭৫ মিনিটে দিলশোধবেকভের একটি শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে গেলে তৃতীয় গোল হজমের হাত থেকে বেঁচে যায় বাংলাদেশ। বাছাইপর্বের এই গ্রুপ থেকে চূড়ান্ত পর্বে যাওয়ার রাস্তাটা এখন বেশ চ্যালেঞ্জিং। নিয়ম

অনুযায়ী, আটটি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা সাত রানার্সআপ দল পাবে মূল পর্বের টিকিট। ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আগামী বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। দিনের আরেক ম্যাচে ভারতের কাছে ১-০ গোলে হেরে যাওয়ায় সিরিয়াও রয়েছে বেশ চাপে। ফলে দুই দলের জন্যই এটি হতে যাচ্ছে বাঁচামরার লড়াই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনঃ “কেন ডিসেম্বরেই ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা?” নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার না খেলেই কীভাবে এশিয়ান গেমসে পদক নিশ্চিত বাংলাদেশের জিন্নাতের ট্রাম্পের সাথে সাক্ষাতে ব্যর্থ হলেও হাইতির প্রধানমন্ত্রীর দেখা পেলেন তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুরের ‘সৌজন্য সাক্ষাৎ’ আওয়ামী লীগ নেতাকে না পেয়ে কিশোর সন্তানকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেল ডিবি পুলিশ বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন আজ সিঙ্গেল ডে, নিজের সাথে ভালোবাসাবাসির দিন হামে একদিনে ঝরল আরও ১১ শিশুর প্রাণ: টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৬ মাসেও কমেনি সংক্রমণ, মান প্রশ্নবিদ্ধ