উচ্ছেদ আতঙ্কে খুলনার বাস্তুহারা কলোনির ১৭২ পরিবার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪

উচ্ছেদ আতঙ্কে খুলনার বাস্তুহারা কলোনির ১৭২ পরিবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪ |
খুলনা নগরীর মুজগুন্নি এলাকার বাস্তুহারা কলোনির ১৭২টি পরিবারের মধ্যে বিরাজ করছে উচ্ছেদ আতঙ্ক। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ মাইকিং করে তাদের উচ্ছেদের ঘোষণা দিয়েছে। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন কলোনির বাসিন্দারা। এ অবস্থায় গৃহায়ন কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত করলেও জানুয়ারিতে তাদের উচ্ছেদ করার ঘোষণা দিয়েছে। গৃহায়ন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ৪২টি প্লটের প্রায় ২ একর জমিতে বেশ কিছু পরিবার বরাদ্দ ছাড়াই বসবাস করছে। সেখানকার বাসিন্দাদের গত ২৭ নভেম্বরের মধ্যে জায়গা খালি করে দিতে বলা হয়। তা কার্যকর হয়নি। এরপর ৭ ডিসেম্বর এলাকায় মাইকিং করে উচ্ছেদের ঘোষণা দেওয়া হয়। ১১ ডিসেম্বরের মধ্যে নিজ উদ্যোগে বসতবাড়ি ও মালপত্র সরিয়ে

নিতে বলা হয়। এর প্রতিবাদে ১০ ডিসেম্বর সেখানকার বাসিন্দারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। ১২ ডিসেম্বর উচ্ছেদ অভিযান চালানোর কথা থাকলেও কিছুটা পিছু হটে সংস্থাটি। বাস্তুহারা কলোনির বাসিন্দারা জানান, এ ৪২টি প্লটে দীর্ঘদিন ধরে ১৭২টি পরিবারের সহস্রাধিক মানুষ বসবাস করেন। এ জায়গাটি অনেক নিচু ছিল। লোকজন নিজেরা মাটি ভরাট করে জায়গাটি বসবাসযোগ্য করে তোলে। জায়গাটি তাদের নামে বরাদ্দ দেওয়ার জন্য তারা বহুবার গৃহায়ন কর্তৃপক্ষের কাছে আবেদনও করেছেন। কিন্তু তাদের নামে বরাদ্দ দেওয়া হয়নি। এখানে যারা বসবাস করেন সবাই খুবই নিম্ন আয়ের মানুষ, কারও নিজস্ব কোনো জমি নেই। ঘরগুলো কাঁচা। কোথাও গিয়ে ভাড়া বাসায় থাকার মতো সামর্থ্য নেই। বাস্তুহারা কলোনির

বাসিন্দা মো. রাসেল বলেন, ‘আমাদের বাপ-দাদারা এখানে বসবাস করেছেন। এখন আমরা বসবাস করছি। উচ্ছেদ করা হলে আমরা কোথায় যাব, কী করব?’ তিনি বলেন, ‘এ দেশে কয়েক লাখ রোহিঙ্গাকে জায়গা দেওয়া হয়েছে, আর আমরা দেশের নাগরিক হয়েও কি থাকার জায়গা পাব না?’ কলোনির বাসিন্দা ইলিয়াস হোসেন বলেন, ‘এখানকার বাসিন্দারা সবাই উচ্ছেদ আতঙ্কে রয়েছেন। কী হবে তা নিয়ে আমরা সবাই দুশ্চিন্তায় আছি। অন্য কোথাও পুনর্বাসন ছাড়া যেন উচ্ছেদ করা না হয় সেটিই আমাদের দাবি।’ কলোনির আরেক বাসিন্দা দুলিয়া বেগম বলেন, ‘আমরা এখানে প্রায় ৫০ বছর ধরে আছি। মাটি দিয়ে জায়গা ভরাট করার পর অনেক কষ্ট করে ঘর তুলে থাকি। উচ্ছেদ করা হলে

পরিবারের সদস্যদের নিয়ে আমরা কোথায় যাব?’ গৃহায়ন কর্তৃপক্ষ জানায়, এলাকাটি বাস্তুহারা কলোনি নামে পরিচিত হলেও খাতাপত্রে নাম ‘বয়রা আবাসিক এলাকা’। এ এলাকার সি-ব্লকের ৫৫টি প্লট ১৯৮৭ সালে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এর মধ্যে ৪২টি প্লট বেদখল থাকায় সেগুলো বরাদ্দ দেওয়া লোকজনকে বুঝিয়ে দেওয়া যায়নি। সে কারণে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে মোট ৪ দফায় উচ্ছেদের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন করা যায়নি। সংস্থাটির খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত করা হয়েছে। জানুয়ারি মাসের মধ্যে সেখানকার বাসিন্দারা তাদের স্থাপনা সরিয়ে না নিলে তখন উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি বলেন, ‘শুধু খুলনাতেই

নয়, সারাদেশেই সংস্থাটির অবৈধ দখলে থাকা জমি উদ্ধার কার্যক্রম চলছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর