ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোত লোকে লোকারণ্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মে, ২০২৬

ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোত লোকে লোকারণ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৬ |
ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোত লোকে লোকারণ্য হয়ে পড়েছে। বিশেষ করে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার প্রাকৃতিক পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর। যেকোনো উৎসবে পর্যটকেরা এখানে ঘুরতে আসেন। পরিবার-পরিজন নিয়ে সাদাপাথরের সৌন্দর্য উপভোগ করেন। পাহাড়ের কোলে স্বচ্ছ পানির পাথুরে নদীতে আনন্দে মেতে ওঠেন। এবারও পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় দিনে সাদাপাথরে ঘুরতে এসেছেন হাজারো মানুষ। পাহাড়-পাথর আর স্বচ্ছ জলের সৌন্দর্যের মুগ্ধতায় মন ভরিয়ে নিচ্ছেন বেড়াতে আসা মানুষ। বাঁধভাঙা আনন্দে মেতে উঠেছেন ছোট-বড় সবাই। তবে পর্যটকরা বলছেন, যথার্থ অবকাঠামোগত উন্নয়ন হলে এটি হবে আন্তর্জাতিক মানের এক পর্যটনকেন্দ্র। শুক্রবার (২৯ মে) সাদাপাথর পর্যটনকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই সাদাপাথর পর্যটনকেন্দ্রে জমে ওঠে পর্যটকের ভিড়। সিলেটে শুক্রবার প্রচন্ড

গরম থাকায় অনেকটা হাসফাস ফেলতে হচ্ছে পর্যটকদের। গরমের মধ্যে কেউ- কেউ গা ভিজিয়ে নিচ্ছেন স্বচ্ছ নীল জলে, কেউবা সেলফি তুলতে ব্যস্ত। আবার অনেকে ঘোড়ার পিঠে চড়ে ঘুরছেন। আনন্দ উপভোগের দৃশ্য স্মৃতিপটে ধারণের জন্য কেউবা ছবি তুলছেন। পর্যটকরা হইহুল্লোড়ে মাতিয়ে রেখেছেন পুরো সাদাপাথর। কুমিল্লা থেকে ঈদের দিন স্বপরিবারে আসেন কলেজছাত্রী অদিতি। তিনি বলেন, সাদাপাথর অসম্ভব সুন্দর! এখানে আমাদের খুব ভালো লাগছে। তবে এখানে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। এদিকে, আশানুরূপ পর্যটক আসায় খুশি পর্যটন সংশ্লিষ্টরা। পর্যটনকেন্দ্রের ক্ষুদ্র ব্যবসায়ী, নৌকার মাঝি, ফটোগ্রাফাররা বলছেন, অনেক দিন পরে পর্যটকের ভিড়ে আমাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, কেউ যাতে কোন ধরণের বিশৃঙ্খলা করতে না পারে

সেজন্য থানা পুলিশ সজাগ রয়েছে। একই সাথে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তায় সাদা পোশাকে তৎপর রয়েছে পুলিশ। শুধু সাদাপথর নয়, সিলেটের চা বাগানগুলোতে রয়েছে পর্যটকদের ভিড়, মৌলভাবাজারের মাধবকুন্ড, শ্রীমঙ্গল, টাগুয়ার হাওরে রয়েছে পর্যটক, এদিকে সিলেট বিভাগের অবস্থিত বিভিন্ন পার্কগুলোতে পর্যটকদের আগমন অতুলনীয় বলে জানান কর্তৃপক্ষরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’