ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-সিলেট মহাসড়কে ওয়াচ টাওয়ারে পর্যবেক্ষণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-সিলেট মহাসড়কে ওয়াচ টাওয়ারে পর্যবেক্ষণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫ |
মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশে ৩টি স্থানে ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে সিলেট বিভাগের প্রবেশদ্বার মাধবপুর, শিল্পাঞ্চল খ্যাত অলিপুর ও শায়েস্তাগঞ্জে ৩টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়। এখান থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলো। পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে মহাসড়কে যানজট হয়, অপরাধ প্রবণতাও বাড়ে। সেদিক চিন্তা করে এ ওয়াচ টাওয়ারগুলো করা হয়েছে। এখানে দায়িত্বরতরা দেখবে কোথায় কি কারণে যানজট লেগেছে। তারা দায়িত্বরতদের নির্দেশনা দিলে তাৎক্ষণিক সমস্যার সমাধান করা সম্ভব হবে। আবার ছিনতাইসহ অপরাধ প্রবণতাও সহজেই পুলিশের নজরে আসবে। এছাড়া পুলিশ নিয়মিত টহলে থাকলে এবং নজরদারির মধ্যে রাখলে মানুষও

নিরাপত্তাহীনতায় ভুগবেন না। তিনি বলেন, আমরা মহাসড়কে চলাচলকারী মাইক্রোবাস চালকদেরও আমাদের নাম্বার দিয়ে দিয়েছি। তারা কোথাও সমস্যা হলেই যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা চাই বিদেশ ফেরত বা বিদেশ যাত্রীসহ সব মানুষ যেন ঈদে নিরাপদে ঘরে ফিরতে পারেন। কেউ যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া