ঈদকে ঘিরে রেমিট্যান্সের জোয়ার, ১৯ দিনে এলো সোয়া ২ বিলিয়ন ডলার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মার্চ, ২০২৫

ঈদকে ঘিরে রেমিট্যান্সের জোয়ার, ১৯ দিনে এলো সোয়া ২ বিলিয়ন ডলার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মার্চ, ২০২৫ |
পবিত্র রমজান মাস চলছে, সামনে ঈদুল ফিতর। ঈদ উৎসবকে ঘিরে দেশে বেড়েছে কেনাকাটার ধুম। পরিবার-পরিজনের বাড়তি খরচ মেটাতে প্রবাসীরাও বাড়তি অর্থ পাঠাচ্ছেন। এরই ধারাবাহিকতায় মার্চ মাসের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এসেছে সোয়া দুই বিলিয়ন বা ২২৫ কোটি ২০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২২ হাজার ৭০০ কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় ৭৮ শতাংশ বেড়েছে। গত বছর মার্চের প্রথম ১৯ দিনে এসেছিল ১২৬ কোটি ডলার। চলতি অর্থবছরের (২০২৪-২৫) জুলাই থেকে মার্চের ১৯ তারিখ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭৪ কোটি ডলার, যা আগের বছরের তুলনায়

২৭ শতাংশ বেশি। চলতি অর্থবছরের প্রতি মাসেই দুই বিলিয়নের বেশি রেমিট্যান্স এসেছে। গেলো ফেব্রুয়ারিতে এসেছে ২৫২ কোটি ৮০ লাখ ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার। অর্থাৎ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর টানা সাত মাস রেমিট্যান্স প্রবাহ দুই বিলিয়ন ডলারের ওপরে রয়েছে। বিশ্লেষকদের মতে, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রবাসীদের অর্থ পাঠানোর হার আরও বাড়তে পারে। মাসের শেষ নাগাদ রেমিট্যান্স নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর