ইস্ট-ইন্ডিয়া কোম্পানি নাকি গ্রামীন গ্যাং কে বড় রক্তচোষা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৫

আরও খবর

মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন

সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও

“আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা

মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র

এই সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ: জমিয়ত নেতা ইউসুফী

বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি

ইস্ট-ইন্ডিয়া কোম্পানি নাকি গ্রামীন গ্যাং কে বড় রক্তচোষা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৫ |
প্রতিদিনই গ্রামীন ব্যাংকের কোন না কোন শাখায় আগুন দেয়া হচ্ছে? যে বা যারাই আগুন দিক জনগণ হাততালি দিচ্ছে! কারণ কি? এর প্রধান কারণ আরেকটি প্রশ্নের মধ্যে আপনারা খুঁজে পাবেন। প্রশ্নটি হচ্ছে "ইস্ট-ইন্ডিয়া কোঃ ও গ্রামীন গং- এর মধ্যে কোন মিল খুঁজে পাচ্ছেন কি? ইস্ট-ইন্ডিয়া কোঃ ছলে বলে কৌশলে বাংলার মসনদ দখল করে সকল প্রকার ব্যবসা- বাণিজ্যের মাধ্যমে সর্ব্বোচ্চ মুনফা করতে যেভাবে নীপড়ণ-নির্যাতন চালিয়েছিল জনগণের উপর তার সাথে কি ইউনুস গংয়ের শাসনামলের মিল খুঁজে পাচ্ছেন! ড. ইউনুস যে কত বড় মাপের চৌকষ ব্যবসায়ী বিশ্ব ইতিহাসে এর নজির ২য়টি আর খুঁজে পাবেন না। বাংলাদেশের মত ক্ষুদ্র উন্নয়নশীল একটি রাষ্ট্রের একজন ব্যবসায়ী শুধু আভ্যন্তরীণ সম্পদ

এদিক ওদিক করে কূটবুদ্ধির জোরে শুধু সম্পদই আহরণ করছেন তাই নয়, একই সাথে নোবেল বিজয় এবং সর্বশেষ রাষ্ট্র ক্ষমতা। বাংলাদেশের আভ্যন্তরীণ আয়ের ৬৫% এর বেশী আসে চট্টগ্রাম বন্দর থেকে। কোন প্রকারের নিয়ম নীতির তোয়াক্কা না করে অতি গোপনে, বিচারের আবডালে ১৭ তারিখই তিনি এই বন্দর তুলে দিলেন বিদেশী কোম্পানির হাতে। সাথে পানগাঁও বন্দরও। চুক্তিনামাও তিনি গোপন রেখেছেন। ধান্দাটা বুঝতে পারছেন? কমিশনের ওজনটা কি ক্যালকুটারে ধরবে? বিশ্বের সর্ববৃহৎ বদ্বীপ এই বঙ্গভূমির ব্লু ইকোনমি যে কতবড় সম্ভাবনাময় তা কি আমরা জানি? এক সোনাদিয়া দ্বীপেই মিলেছে ভারী প্রাকৃতিক খনিজ ইলমেনাইট, ম্যাগনেটাইট, গারনেট, জিরকন, রুটাইল ও মোনাজাইট। সোনাদিয়ায় এ ধরনের মূল্যবান খনিজ সম্পদের পরিমাণ আনুমানিক সাত

লাখ টন। যার মূল্য কত ট্রিলিয়ন ডলার আমরা জানি না। সেই সাথে সেন্টমার্টিন দ্বীপ- দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্পট যা দখলে নিতে বিশ্ব পরাশক্তি ব্যর্থ হয়েছিল বলেই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। ড. ইউনুস কি এই অসীম সম্পদ ও সুযোগের লোভ সম্বরণ করতে পারেন? তার চরিত্র কি জাতি এখনও টের পায় নি? রাষ্ট্র ক্ষমতা দখলের আগে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে ড. মুহাম্মদ ইউনূস অবৈধভাবে জালিয়াতের মাধ্যমে ২৮টি গ্রামীণ প্রতিষ্ঠান গড়ে তোলেন। গ্রামীণ ব্যাংকের অর্থে প্রতিষ্ঠিত হলেও বেআইনিভাবে এগুলোর মালিকানা নিজের নামে করে নেন। বর্তমানে মোট প্রতিষ্ঠান ৪৮টি। ২০২৩ সালে শুধু ৩টি

প্রতিষ্ঠনের ৫ বছরের কর ফাঁকি ছিল ১১০০ কোটি, দুদকের মামলায় যা প্রমানিত হয়েছিল। গ্রামীন গ্রুপ রাষ্ট্রক্ষমতা দখলের পর কি পরিমান ব্যবসা বাণিজ্য, আর্থিক সুবিধা ও স্বজনপ্রীতি করেছে তা আমরা সবাই জানি। রাষ্ট্র প্রধান হিসেবে যা সরাসরি কনফ্লিক্ট অব ইন্টারেষ্ট। তিনি নিজের নামে সকল মামলা প্রত্যাহার করেছেন। হাজার হাজার কোটি টাকার কর মওকুফ নিয়েছেন। ভবিষ্যতেরও কর অব্যহতি নিয়েছেন। নতুনভাবে আদম ব্যবসা, ইউনিভার্সিটি, ট্রাভেল এজেন্সি এমনকি গ্রামীণের নামে মোবাইল ওয়ালেটের পারমিটও নিয়েছেন। মোবাইল ওয়ালেটের ব্যবসাটা কত বড় যারা প্রবাসে থাকেন তারা জানেন। বিশ্বের প্রায় সকল দেশে চায়ের বিল, ট্যাক্সিভাড়া, কেনাকাটা থেকে শুরু করে প্রতিটি মানুষের দৈনন্দিন ব্যয়ের প্রায় শতভাগ লেনদেন হয় মোবাইল

ওয়ালেটের মাধ্যমে। যাকে বলে ক্যাশলেস সোসাইটি। এটির একক ব্যবসা করবে গ্রামীণ। ড. ইউনুস হচ্ছে লর্ড ক্লাইভের আব্বা। যার যাত্রা শুরু হয়েছিল গরীবের ব্যাংক গ্রামীন ব্যাংকের মাধ্যমে। এই গ্রামীন ব্যাংকের ক্ষুদ্র ঋণের উচ্চ সুদের জালে জড়িয়ে পড়ে বাংলাদেশের গ্রামীন জনগোষ্ঠীর অধিকাংশই নিঃস্ব হয়েছে। ঠিক যেভাবে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির নীল চাষে নিঃস্ব হয়েছিল বাংলার কৃষক। অতিরিক্ত শোষণ-নির্যাতনের কারণে কৃষক বিদ্রোহ করেছিল। ১৮৫৯ সালে গড়ে ওঠা সেই বিদ্রোহ ইতিহাসে নীল বিদ্রোহ বলে পরিচিত। যে বিদ্রোহে কৃষকের আক্রমনের কেন্দ্রবিন্দু ছিল বাংলার নানা প্রান্তে গড়ে উঠা নীলকুঠিসমূহ। এই নীলকুঠিই ছিল কৃষক অত্যাচারের প্রাণকেন্দ্র। ফলে বিদ্রোহী কৃষকরা একেক করে জ্বালিয়ে দিয়েছিল অত্যাচারের আঁতুরঘর নীল কুঠি। একাবিংশের নীলকুঠি হচ্ছে

গ্রামীন ব্যাংক। অগ্নিযুগে যে বিদ্রোহী কৃষকরা নীলকুঠি জ্বালিয়েছিল বৃটিশরা তাদেরকে দুষ্কৃতিকারী বলতো, যেমন বলেছিল একাত্তরেও, ২০২৫ এও ব্যতিক্রম নয়! লর্ড ক্লাইভের শেষ পরিণতি আমরা জানি। আত্মগ্লানিতে ডুবে আত্মহত্যা করেছিল। ইতিহাসে তিনি অত্যাচারী শোষক হিসেবেই ঠাঁই পেয়েছে। কিন্তু ড. ইউনুস ক্লাইভের চেয়েও অনেক শক্ত নার্ভের অধিকারী! তার পরিণতি কি হবে তা ভবিষ্যতেই বলে দিবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা দরিদ্র ছাত্রের বরাদ্দ সাইকেল নাতনিকে, ধরা পড়ে ফেরত জামায়াত নেতার: ছাগল-ফুটবল-সেলাই মেশিনও লোপাট মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র এই সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ: জমিয়ত নেতা ইউসুফী বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ