ইসির কাছে ২ মাস সময় চাইবে এনসিপি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৫

ইসির কাছে ২ মাস সময় চাইবে এনসিপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৫ |
নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে ২০ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে নিবন্ধনের প্রস্তুতি শেষ না হওয়ায় এই সময়সীমা আরও দুই মাস বাড়ানোর আবেদন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, নিবন্ধন-সম্পর্কিত কাজের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে, যারা শিগগির ইসির সঙ্গে যোগাযোগ করবে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের অংশগ্রহণে গঠিত এনসিপি গত ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এর কিছুদিন পরই নতুন রাজনৈতিক দলগুলোর কাছে নিবন্ধনের আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি দেয় ইসি। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয় ২০ এপ্রিল। এদিকে ইসির এই গণবিজ্ঞপ্তির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেছে রাষ্ট্র

সংস্কার আন্দোলন। ১৮ মার্চ ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ আদেশ দেন আদালত। রিটকারী পক্ষের আইনজীবী আবেদা গুলরুখ জানান, হাইকোর্ট গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিতের পাশাপাশি রুল জারি করেছেন। তবে এ স্থগিতাদেশ শুধু রাষ্ট্র সংস্কার আন্দোলনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা জানান, তারা নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণে কাজ করে যাচ্ছেন। এসব কাজের মধ্যে দলের গঠনতন্ত্র চূড়ান্ত করার পাশাপাশি আছে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কার্যালয় স্থাপন এবং বিভিন্ন কমিটি গঠন করা। দলের এক কেন্দ্রীয় নেতা জানান, বিভিন্ন পর্যায়ের কমিটি গঠনের জন্য বিভাগীয় সমন্বয়ক টিম গঠনের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ের কমিটি গঠনের কাজ প্রায় শেষ। তবে জেলা পর্যায়ের কমিটিগুলোর

কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। দলীয় সূত্রমতে, কেন্দ্রীয় কমিটির মডেল অনুসরণ করেই জেলা ও উপজেলা কমিটি গঠন করবে এনসিপি। এসব কমিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ থাকবে। বর্তমানে কয়েকটি অঙ্গসংগঠন গঠনের কাজ করছে এনসিপি। চলতি এপ্রিলেই দলের যুবসংগঠনের আত্মপ্রকাশের কথা রয়েছে। এছাড়া দলের নারী শাখাসহ বিভিন্ন পেশাজীবীদের উইং গঠনের কাজ চলছে। প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়েও একটি ফোরাম গঠনের কথা ভাবছে দলটি। গত ২৩ মার্চ শ্রমিক শাখার সমন্বয়ক কমিটি ঘোষণা করে এনসিপি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও