ইসরায়েল ইস্যুতে আগের সিদ্ধান্ত থেকে ফিরে এলো জার্মানি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪
     ৭:৫৪ পূর্বাহ্ণ

ইসরায়েল ইস্যুতে আগের সিদ্ধান্ত থেকে ফিরে এলো জার্মানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪ | ৭:৫৪ 207 ভিউ
ইসরায়েল ইস্যুতে কঠোর সিদ্ধান্ত নিয়েছিল জার্মানি। কিন্তু মাসের ব্যবধানে সে সিদ্ধান্তে অটল থাকতে পারেনি দেশটি। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ নিজেই আগের অবস্থানে ফিরে আসার ঘোষণা দেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে জার্মানি। দেশটির চ্যান্সেলর ওলাফ শলৎজ শিগগিরই ইসরায়েলকে আরও অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, আমরা অস্ত্র সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নেইনি। আমরা অস্ত্র সরবরাহ করেছি এবং অস্ত্র সরবরাহ করব। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় নিহতদের স্মরণে এক অনুষ্ঠানে চ্যান্সেলর এ কথা বলেন। বার্লিন ইচ্ছাকৃতভাবে রপ্তানি বিলম্বিত করছে বলে বিরোধীদের সমালোচনার মুখে তিনি এমন ঘোষণা দিলেন। এ সময় শিগগিরই ইসরায়েলকে আরও

অস্ত্র সরবরাহ করতে জার্মানি প্রস্তুত বলেও জানান চ্যান্সেলর। অথচ গত মাসে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জার্মানির কর্মকর্তাদের বরাতে জানায়, ইসরায়েলকে আর নতুন করে কোনো অস্ত্র দিচ্ছে না জার্মানি। তারা ইসরায়েলে অস্ত্র রপ্তানির লাইসেন্স অনুমোদন করা বন্ধ করেছে। কারণ, এ ক্ষেত্রে আইনি ও রাজনৈতিক চাপ রয়েছে। অস্ত্র রপ্তানির মাধ্যমে জার্মানি ইসরায়েলকে শক্তিশালী করছে। এসব অস্ত্র বেসামরিকদের ওপর হামলায় ব্যবহৃত হওয়ায় মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জার্মানিও জড়িত বলে বিশ্বমহলে সমালোচনার কথাও স্বীকার করেছিলেন জার্মান কর্মকর্তারা। ইসরায়েল ইস্যুতে আগের সিদ্ধান্ত থেকে ফিরে এলো জার্মানি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অনড় জার্মানি এদিকে জার্মানির নতুন সিদ্ধান্ত ফ্রান্সের সাথে মতভেদ সৃষ্টি করতে পারে। কারণ, গত সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো গাজায় ব্যবহারে

অস্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞার পরামর্শ দিয়েছেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিন্দাও করেন। এ ছাড়া লেবাননে যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছে ফ্রান্স। চলতি বছরের জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত জার্মান অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলে অস্ত্র রপ্তানি ধীরে ধীরে কমিয়েছে জার্মানি। গত মাস থেকে তারা নতুনভাবে রপ্তানির অনুমোদনও স্থগিত রেখেছে। এ জন্য জার্মানির বর্তমান সরকারকে দেশ ও দেশের বাইরে থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস