ইসরাইল-হিজবুল্লাহ মুখোমুখি, যা বললেন জাতিসংঘ প্রধান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪

ইসরাইল-হিজবুল্লাহ মুখোমুখি, যা বললেন জাতিসংঘ প্রধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ |
দখলদার ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে দিয়ে বলেন, লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দেওয়া যায় না। গুতেরেস বলেন, হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে চলমান মৌখিক ও বাস্তবিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে তার। সম্প্রতি আরব নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব এ উদ্বেগ প্রকাশ করেন। ওই সাক্ষাৎকারে গুতেরেস বলেন, এ সংঘাতের অবসান ঘটাতে প্রথমেই যুদ্ধবিরতি জরুরি এবং এর পাশাপাশি লেবানন সীমান্তের সমস্যাগুলোর সমাধান করতে শান্তিপূর্ণ আলোচনা শুরু করা প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক সমাধান ছাড়া গাজা বা লেবাননের মানবিক সংকট দূর

করা সম্ভব নয়। ইসরাইল ও ফিলিস্তিনের দীর্ঘদিনের সংঘাত প্রসঙ্গে গুতেরেস উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) সব রায়কে সম্মান জানানো উচিত। যদিও তিনি সরাসরি চলমান পরিস্থিতিকে গণহত্যা হিসেবে অভিহিত করেননি। তবুও গাজায় ইসরাইলি আক্রমণের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও চাপ সৃষ্টি করার আহ্বান জানান গুতেরেস। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (ICJ) রায় অনুসারে গাজায় গণহত্যার ঝুঁকি রয়েছে। কিন্তু গুতেরেস জানান, এ ধরনের সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব জাতিসংঘের নয়, বরং আন্তর্জাতিক আদালতের। তিনি আরও বলেন, জাতিসংঘের কাজ হলো শান্তি প্রতিষ্ঠার জন্য একটি দৃঢ় কণ্ঠস্বর হয়ে ওঠা এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শন করা। চলমান সংঘাতের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য সরাসরি আহ্বান না জানিয়ে গুতেরেস

বলেন, তার দৃষ্টিতে সেটি ফলপ্রসূ হবে না। এর পরিবর্তে তিনি এমন পদক্ষেপগুলোর ওপর জোর দিচ্ছেন, যা বাস্তবসম্মত এবং ফলাফল অর্জন করতে পারে। তিনি আরও জানান, ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে আলোচনা সাপেক্ষে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। আর এর মাধ্যমেই এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আনাটা অপরিহার্য হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না