‘ইসরাইলের সঙ্গে সম্পর্কের অভিযোগ’ নিয়ে যা বললেন ইমরান খান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ September, ২০২৪

‘ইসরাইলের সঙ্গে সম্পর্কের অভিযোগ’ নিয়ে যা বললেন ইমরান খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ September, ২০২৪ |
দখলদার ও যুদ্ধবাজ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের পক্ষে থাকার অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। বর্তমানে কারাবন্দি থাকা এ নেতা অভিযোগ করে বলেন, সম্প্রতি একটি ইসরাইলি সংবাদপত্রের নিবন্ধের ওপর ভিত্তি করে প্রতিপক্ষরা তার বক্তব্যকে বিকৃত করে প্রচার চালাচ্ছে। সোমবার আদিয়ালা কারাগার থেকে গণমাধ্যমকে উদ্দেশ্য করে ইমরান খান বলেন, ‘রোববার থেকে একটি অপপ্রচার শুরু হয়েছে, যেখানে একটি ইসরাইলি সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে যে, আমি নাকি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের সবচেয়ে বড় সমর্থক। এটি সম্পূর্ণ মিথ্যা। ওই নিবন্ধে আমার নাম উল্লেখ করা হয়েছে ঠিকই, তবে কিছু লোক হয়তো ইংরেজিটা ভালোভাবে বুঝতে পারে না’। সম্প্রতি দ্য জেরুজালেম পোস্ট পত্রিকায়

প্রকাশিত এক নিবন্ধে মুসলিম বিশ্ব এবং পশ্চিমা বিশ্বের ওপর পাকিস্তানি নেতা ইমরান খানের প্রভাব নিয়ে আলোকপাত করা হয়। সেখানে পাকিস্তানের পররাষ্ট্রনীতির ওপর ইমরান খান বা তার মতো নেতার সম্ভাব্য প্রভাবের বিষয়টিও উল্লেখ করা হয়। এ থেকেই মূলত ইমরান খানের বিরুদ্ধে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের সবচেয়ে বড় সমর্থক হিসেবে অভিযোগ তোলেন পাকিস্তানের কয়েকজন নেতা। তবে ইমরান খান দ্রুতই তার অবস্থান স্পষ্ট করেন যে, তিনি বরাবরই ফিলিস্তিনের সমর্থক। ইমরান খান বলেন, ‘আমার অবস্থান পরিবর্তন হয়নি। ফিলিস্তিনি জনগণ গণহত্যার শিকার হচ্ছে। ইসরাইলের সঙ্গে কোনো আলোচনা কেবল যুদ্ধবিরতি এবং প্রকৃত দুই-রাষ্ট্র সমাধানের প্রতিশ্রুতির ওপর ভিত্তি করেই হতে পারে’। এ সময় তিনি অভিযোগ করেন, তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা

ইচ্ছাকৃতভাবে নিবন্ধটি বিকৃতভাবে উপস্থাপন করছে, যা তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা বৈ কিছু নয়। পাকিস্তানের বর্তমান রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ইমরান খান তার অবস্থান তুলে ধরলেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ঐক্য ও সহযোগিতার আহ্বানের প্রতি প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘শাহবাজ শরীফ, ভালো করে শুনুন- শান্তি আসে ন্যায়বিচারের মাধ্যমে। নির্বাচন খোলাখুলিভাবে প্রহসনে পরিণত হয়েছে, পিটিআই কর্মীদের ৯ মে’র ঘটনার পর জেলে নিক্ষেপ করা হয়েছে, অথচ কোনো সঠিক তদন্ত হয়নি। ন্যায়বিচার ছাড়া শান্তি আসবে না’। সংবিধানে প্রস্তাবিত সংশোধনীর বিরুদ্ধেও সতর্কবার্তা দেন ইমরান খান এবং অভিযোগ করে বলেন, এতে দেশের স্থিতিশীলতা আরও বিঘ্নিত হবে। তিনি প্রধান বিচারপতি এবং প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকার সমালোচনা করে বলেন,

তারা ‘আম্পায়ার হয়ে এখন ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হয়েছে’, যা নির্দেশ করে যে, বিচার বিভাগ ও নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। ‍আর তৃতীয় আম্পায়ার, যিনি মূলত তাদের দলের অধিনায়ক, পর্দার আড়াল থেকেই সব কিছু পরিচালনা করছেন। তিনি ৯ মে’র ঘটনার সিসিটিভি ফুটেজ আটকে রাখার অভিযোগ তুলে বলেন, এটি রাজনৈতিক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার ষড়যন্ত্রের অংশ। পাকিস্তানের গণতন্ত্র ধ্বংস করার জন্য বর্তমান সরকারকে দায়ী করে ইমরান খান বলেন, ‘এই দল দেশকে ইয়াহিয়া খানের শাসনামলের মতো সংকটের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। অর্থনৈতিক অস্থিতিশীলতা বাড়ছে, ঋণের বোঝা বাড়ছে, এবং বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না। মানুষ দলবদ্ধভাবে দেশ ছেড়ে চলে যাচ্ছে’। ইমরান খান এ সময় তার

দলের সমর্থকদের আরও র‌্যালি ও কর্মসূচি আয়োজনের আহ্বান জানিয়ে বলেন, ‘তারা বিচার বিভাগকে ধ্বংস করতে চায় এবং অঘোষিত সামরিক আইন চাপিয়ে দিতে চায়। কিন্তু আমরা পিছপা হবো না। যদি এ সংশোধনীগুলো চালু হয়, তাহলে আমরা রাজপথে আন্দোলন শুরু করবো’। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? সিলেট হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের লিড আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ গার্ড অব অনার ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন, ক্ষুব্ধ স্বজনরা ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা ঢাকার মিরপুরে নিজ বাসায় এক যুব মহিলা লীগ নেত্রীকে নির্যাতনের অভিযোগ তুলে ফেসবুক ও এক্সে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। একজন নারীর পিঠে আঘাতের চিহ্ন থাকা ছবি ব্যবহার করে এই দাবিটি ছড়িয়ে দেওয়া হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। অর্ধশতাধিক অ্যাকাউন্ট থেকে একই ধরনের তথ্য প্রচারের বিষয়টি যাচাই-বাছাই করা হয়েছে। বিজ্ঞাপন শুক্রবার (৬ নভেম্বর) দিনভর ছড়িয়ে পড়া এই পোস্টগুলোতে দাবি করা হয়, ওই নারী থানায় অভিযোগ জানাতে গিয়ে ওসির সঙ্গে কথোপকথনে লিপ্ত হন। তবে পোস্টগুলোতে ঘটনার কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। যাচাইয়ে ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের তথ্য পাওয়া গেছে এবং পুলিশ জানিয়েছে, এমন কোনো অভিযোগ তাদের কাছে আসেনি। এছাড়া ওই নারীর পরিচয় বা অস্তিত্বও এখন পর্যন্ত কোথাও পাওয়া যায়নি। ছবিটি পোস্ট করা তিন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউই নির্যাতনের শিকার ওই নারীর ঠিকানা বা থানায় দেওয়া অভিযোগের অনুলিপি দিতে পারেননি। তারা স্বীকার করেছেন যে, তারা অন্যের পোস্ট কপি করে নিজেদের অ্যাকাউন্টে দিয়েছেন এবং ঘটনার বিস্তারিত কিছুই জানেন না। পোস্টগুলোতে দাবি করা হয়েছে, মিরপুর থানা যুব মহিলা লীগের ‘সংগঠক’ শ্রীময়ী রীতা রানীকে তাঁর রাজনৈতিক পরিচয় ও ধর্মের কারণে বাসায় ঢুকে পাশবিক নির্যাতন করা হয়েছে। মারধরে তাঁর শরীর রক্তাক্ত হয়েছে বলেও দাবি করা হয়। কিছু পোস্টে ফিরোজ নামের এক ব্যক্তিকে এই নির্যাতনের জন্য দায়ী করা হয়েছে, তবে তাঁর পরিচয় নিয়ে পোস্টগুলোতে অসংগতি রয়েছে। কোথাও বলা হয়েছে তিনি মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নির্দেশে এই কাজ করেছেন, আবার কোথাও তাঁকে থানা কমিটির আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে। পোস্টদাতাদের দাবি অনুযায়ী, ওই নারী থানায় অভিযোগ করতে গেলে ওসি তাঁকে সৌন্দর্যই তাঁর ‘কাল’ বলে মন্তব্য করেন এবং বোরকা পরার পরামর্শ দেন। এ ধরনের অভিযোগ তুলে পোস্টগুলোতে সংখ্যালঘু সুরক্ষা ও নারী নিরাপত্তাসহ নারীবাদীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই পোস্টগুলোর মধ্যে প্রথম তথ্য পাওয়া যায় শুক্রবার বেলা ১১টা ৫৯ মিনিটে ‘এফ কে জয় জয়’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে। পরবর্তীতে ‘মুকুল আহমেদ’ ও ‘সুমন মল্লিক’ নামের আরও দুটি প্রোফাইল থেকে একই পোস্ট দেওয়া হয়, যেগুলোর আগের পোস্ট পর্যালোচনা করে দেখা যায় সেগুলো নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নিয়মিত প্রচার চালায়। বিকেল ৪টা ৪৮ মিনিটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন নিজের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করলে তাতে রাত আটটা পর্যন্ত প্রায় চার হাজার প্রতিক্রিয়া পড়ে। এক্সেও ‘Dr Baidyanath Ghosh’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি ছড়ানো হয়, যা রাত নয়টা পর্যন্ত ১ লাখ ৪৮ হাজার বার দেখা হয়েছে। ছবিটি ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং অনেকে সত্যতা জানতে চেয়ে যোগাযোগ করেন। ছবিটি যাচাইয়ের জন্য সিন্থআইডি, ওপেনএআইয়ের এআই-জেনারেটেড কনটেন্ট যাচাইয়ের টুল ও হাইভ মডারেশন ব্যবহার করা হয়েছে। সব টুলই নিশ্চিত করেছে যে ছবিটি তৈরিতে এআই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এর সূত্র খুঁজতে গিয়ে প্রায় এক মাস আগের ভারতের কেরালায় এক নববধূকে নির্যাতনের ঘটনার ছবির সঙ্গে মিল পাওয়া গেছে, যা সম্পাদনা করে এই নতুন ছবিটি তৈরি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া যুব মহিলা লীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, তাদের সংগঠনে ‘সংগঠক’ নামে কোনো পদ নেই। মিরপুর থানার ওসি মো. হাফিজুর রহমান সন্ধ্যায় জানান, তাঁর থানা এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি এবং কোনো নারী অভিযোগ নিয়ে থানায় আসেননি। এছাড়া মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানিয়েছেন, তাঁর বিভাগের অধীন কোনো থানায় এমন কোনো মামলা বা অভিযোগ জমা পড়েনি। বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্ত হিসেবে নাম আসা মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ বলেন, ‘এমন কোনো বিষয়ে আমি কিছুই জানি না। তাঁকে চিনিও না। এলাকায় এমন নামে কেউ আছেন, আবার তিনি যুব মহিলা লীগ করেন—এমন শুনিওনি। কেউ বলতেও পারছেন না। অনেক পুলিশ কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার লোকেরাও আমাকে ফোন দিয়েছেন।’ যুব মহিলা লীগ নেত্রীকে নির্যাতনের দাবি: এআই ব্যবহারের প্রমাণ ও নারীর খোঁজ মেলেনি হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার সব অন্যায় ও গুম-খুনের বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের বাজারে বিনিয়োগের সুযোগ রয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের