ইসকনকে নিষিদ্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিক্ষোভ মিছিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪

আরও খবর

ইসকনকে নিষিদ্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ |
চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় তারা এই বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বিজয়নগর পানির ট্যাংকির মোড় থেকে শুরু করে পল্টন ঘুরে আল রাজী কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘ইসকন দেশকে অস্থিতিশীল করতে চাইছে।গত কয়েকদিন তারা দেশের বিভিন্ন স্থানে অরাজকতা তৈরির চেষ্টা করছে। আমরা দেখছি কোনোভাবেই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। আজকে চট্টগ্রামের আদালতে এমন পরিস্থিতি কেন সৃষ্টি হলো,আগে থেকেই কেন নিরাপত্তা জোরদার করা হলো না।সরকার কে বলবো আপনারা দেশ চালাতে না

পারলে দায়িত্ব ছেড়ে দিন। গত কয়েক দিন যাবত দেশের বিভিন্ন জায়গায় ঝামেলা হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নাই,আমাদের প্রশ্ন স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ কি? ওনি দায়িত্ব পালন করতে না পারলে পদত্যাগ করুক। ভারতের গোয়েন্দা সংস্থা ও ইসকন যৌথ ভাবে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িতে হামলা ও লুটপাট করতে পারে,তাই সবাইকে সজাগ থাকতে হবে।ভারত বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়,সেটা হতে দেওয়া যাবে না। গণঅধিকার পরিষদেরদপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, চট্রগ্রাম কোর্ট প্রাঙ্গণে ইসকনের উগ্রবাদী সদস্যরা আইনজীবী ভাইকে কুপিয়ে হত্যা করেছে। আইনশৃঙ্খলা বাহিনী কোথায় ছিলো। কোর্ট প্রাঙ্গণে আইনজীবীরা যদি নিরাপদে না থাকে তাহলে কোথায় তারা নিরাপদে থাকবে। ইসকনের উগ্রবাদী সন্ত্রাসীরা দেশে হত্যাকাণ্ড ঘটিয়ে দেশকে নৈরাজ্যের

দিকে নিয়ে যাওয়ার পায়তারা করছে। এই হত্যাকান্ডের সাথে যারা অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে এই সকল উগ্রদের কে কঠোর হস্তে দমন করতে হবে। গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট এবং চট্টগ্রামে আইনজীবী হত্যার মাস্টার মাইন্ড ভারতে পলাতক স্বৈরাচার খুনি হাসিনা। ইসকনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিনষ্ট করে বহিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াস চট্টগ্রামে আইনজীবী হত্যা। আমরা এই হত্যার বিচার দাবী করছি পাশাপাশি বাংলাদেশের জনগণকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। দেশ বিরোধী যেকোনো চক্রান্ত ছাত্র জনতা রুখে দিয়ে বাংলাদেশে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে। ঢাকা কলেজের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ইয়াসিন

বলেন,ভারত বাংলাদশকে অস্থিতিশীল করতে চাইছে,সবাইকে সজাগ থাকতে হবে। চট্টগ্রামের হত্যার বিচার না হলে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের ঘোষণা দিবো। যুবনেতা রাসেল মুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, গণঅধিকার পরিষদের নেতা এডভোকেট নাজিম উদ্দীন , যুবনেতা মাহবুবুর রহমান, শ্রমিক নেতা রুবেল,ছাত্র নেতা সিরদাতুল রাজ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট