ইরানের গুপ্তচর ছিলেন ইসরায়েলি সেনা, অতঃপর… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫

ইরানের গুপ্তচর ছিলেন ইসরায়েলি সেনা, অতঃপর…

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫ |
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফের এক সৈনিকের বিরুদ্ধে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। ১২ দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতের স্থানের ফুটেজ পাঠানো ছিল তার কাজ। খবর দ্য টাইমস অব ইসরায়েলের। শিন বেট নিরাপত্তা সংস্থা এবং ইসরায়েল পুলিশ ঘোষণা করেছে, একজন আইডিএফ সৈনিকের বিরুদ্ধে আর্থিক সুবিধার বিনিময়ে ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি ওই সৈনিককে আটক করা হয়েছে। শিন বেট, পুলিশের লাহাভ-৪৩৩ মেজর ক্রাইম ইউনিট ও মিলিটারি পুলিশের নেতৃত্বে প্রাথমিক তদন্তের পর আজ সামরিক প্রসিকিউটররা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। শিন বেট ও পুলিশের মতে, ওই সৈনিক ইরানি সেনাদের সাথে জেনেশুনে যোগাযোগ বজায় রেখেছিলেন এবং তাদের জন্য কাজ করেছিলেন। যার মধ্যে রয়েছে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র

আঘাতের স্থানগুলোর চিত্রগ্রহণ এবং ফুটেজ পাঠানো। শিন বেট বলেছে, ঘটনাটি গুরুতর। কারণ ইসরায়েলি সৈনিক শত্রুদের সাথে যোগাযোগ বজায় রেখেছিল। তার মানে আরও অনেকে এ কাজ করতে সক্ষম। সামরিক প্রসিকিউটররা সৈনিকের বিরুদ্ধে একজন বিদেশী এজেন্টের সাথে যোগাযোগ এবং শত্রুর কাছে তথ্য প্রেরণের অভিযোগ আনেন। সামরিক আদালত ওই সৈনিককে ২২ জুলাই পর্যন্ত আটক রাখার নির্দেশ দেন। তবে বিচার চলাকালীন তার রিমান্ড আরও বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে। গত দুই বছর ধরে ইরান অর্থের বিনিময়ে ইসরায়েলিদের গুপ্তচর হিসেবে নিয়োগের প্রচেষ্টা জোরদার করেছে। বেশিরভাগ ক্ষেত্রে ইরানি বাহিনী অনলাইনে ইসরায়েলিদের নিয়োগ করে। শুরুর দিকে ছোট, নিরীহ কাজ সম্পাদনের দায়িত্ব দেয়। ধীরে ধীরে আরও গুরুতর অপরাধে তাদের কাজে লাগায়।

গোয়েন্দা তথ্য সংগ্রহ, এমনকি হত্যার ষড়যন্ত্রও গুপ্তচরদের কাজের মধ্যে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল