ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
ইয়াবা ও গাঁজাসহ নারী গ্রেফতার
ঝালকাঠির নলছিটিতে মাদকসহ ইতি আক্তার রঞ্জু (৩০) নামের নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পৌর এলাকার নাঙ্গুলী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ইতির কাছ থেকে ২৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।
ইতি নাঙ্গুলী গ্রামের নুরে আলম হাওলাদারের মেয়ে এবং মিরাজ মাঝির স্ত্রী। পুলিশের দাবি, ইতি চিহ্নিত মাদক কারবারি।
জানা গেছে, ইতি দীর্ঘদিন যাবৎ এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিল। খবর পেয়ে পুলিশ সোর্স লাগিয়ে তার ইয়াবা বিক্রি সম্পর্কে নিশ্চিত হয়। বৃহস্পতিবার গভীর রাতে ইয়াবা বিক্রির সময়ে পুলিশ তাকে হাতেনাতে আটক করে। এ সময় মহিলা পুলিশ তার দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ও
১০০ গ্রাম গাঁজা জব্দ করে। নলছিটি থানার ওসি মো.আব্দুস সালাম বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়।’
১০০ গ্রাম গাঁজা জব্দ করে। নলছিটি থানার ওসি মো.আব্দুস সালাম বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়।’





