ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুন, ২০২৬

ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৬ |
জার্মানির শুরুর একাদশে থাকা সেন্ট্রাল ডিফেন্ডার নিকো শ্লটারবেক বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আইভরিকোস্টের বিপক্ষে গোড়ালির ইনজুরিতে পড়েন তিনি। জার্মানি ফুটবলের দলের মেডিকেল টিম এমআরআই করিয়ে তার ইনজুরির বিষয়টি নিশ্চিত হয়েছে। সংবাদ মাধ্যম স্কাই জার্মানি জানিয়েছে, গোড়ালির লিগামেন্ট ছিড়ে গেলে শ্লটারবেকের। তার সেরে উঠতে ৮ সপ্তাহ পর্যন্ত লাগতে পারে। যার অর্থ জার্মানি বিশ্বকাপের ফাইনালে উঠলেও খেলা হবে না তার। আইভরিকোস্টের বিপক্ষে বরুশিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার শ্লটারবেক ম্যাচের প্রথমার্ধে ইনজুরিতে পড়েন। তারপরও প্রথমার্ধের বাকি সময়টুকু মাঠে ছিলেন তিনি। দ্বিতীয়ার্ধে তাকে বদলি করে অ্যান্তোনি রুডিগারকে নামানো হয়। ম্যাচটি ২-১ ব্যবধানে জিতে নকআউট পর্ব নিশ্চিত করেছে জুলিয়ান নাগেলসম্যানের দল। শ্লটারবেকের

ইনজুরির অর্থ বিশ্বকাপের বাকি ম্যাচগুলো সেন্ট্রাল ডিফেন্স সামলাতে জনাথন তাহ এর সঙ্গে জার্মানির শুরুর একাদশে থাকবেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রুডিগার। ২৬ বছর বয়সী ডিফেন্ডার শ্লটারবেক জাতীয় দলের জার্সিতে ২৬ ম্যাচ খেলেছেন। গত মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকায় রুডিগারের জায়গা দখলে নেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা