ইউনূস সরকার লুটপাটে ব্যস্ত: শেখ হাসিনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪

আরও খবর

শাহজালাল (রহ.) মাজার ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্য, দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার

বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার

বাংলাদেশকে ৫ বছরে শোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার, বৈদেশিক ঋণ নিয়ে আইএমএফের বাড়তি নজর

ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী: অল্প কিছু শিক্ষার্থীর এই আন্দোলনকে সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না

গোপালগঞ্জ গণহত্যা দিবস: আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোক ও শ্রদ্ধা

ইউনূস সরকার লুটপাটে ব্যস্ত: শেখ হাসিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ |
ইউনূস সরকার লুটপাট ও সম্পদ বানানোর কাজে ব্যস্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমাতে না পারায় অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেছেন। বৃহস্পতিবা জার্মানির কোলোন শহরে অনুষ্ঠিত জার্মান আওয়ামী লীগের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউনূস সরকারের সমালোচনা করেন শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, 'আমাদের আমলে নাকি জিনিসপত্রের দাম বেড়ে গিয়ে মানুষের জীবনের নাভিশ্বাস উঠে গিয়েছিল। আওয়ামী লীগ সরে যাওয়ার পর কি জিনিসপত্রের দাম কমেছে? কমাতে পেরেছে তারা? সেই ক্ষমতা তাদের আছে? তারা তো লুটপাটে ব্যস্ত, অ‍র্থ সম্পদ বানানোতে ব্যস্ত। আমাদের সময়ে যে জিনিস ৩০ টাকা ৪০ টাকায় কিনতে পারতো তা এখন একশ টাকায় কিনতে হবে।' ইউনূস

সরকারের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, হামলা, মামলা, ওদিকে স্বজনপ্রীতি, দু‍র্নীতি করে যাচ্ছে। গ্রামীণ ব্যাংকের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, গ্রামীণ ফোনের টাকা পাচার করেছে। সাধারণ মানুষের একদিকে রক্ত চুষে খেয়েছে, এখন জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষের জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে। শেখ হাসিনা বলেন, 'এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হবে। মানুষকে বাঁচাতে হবে। আমার একটাই কথা- সীমা ছাড়িয়ে গেছে। যারা প্রবাসের তাদের আরো সক্রিয় হতে হবে। দেশের মধ্যে যারা তাদেরকে সহযোগিতা করতে হবে।' আওয়ামী লীগ সভাপতি বলেন, 'আমরা তো পাকিস্তানিদের পরাজিত করেছি। সেই পরাজিত শক্তির গুনগান গাইতে হবে, তাদের সঙ্গে ঘনঘন দেখা, তাদের সঙ্গে যত বন্ধুত্ব। অ‍র্থাৎ পরাজিত শক্তির কাছে আত্মসম‍র্পণ করা।

এটা তো বাঙালির চরিত্রে নেই। বিজয়ী জাতি হিসেবে আমরা মাথা তুলে দাঁড়াতে চাই।' দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান। বক্তব্য রাখেন, জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল ভূঁইয়া, সংগঠক বাঁধন মুন্সী, আহমেদ রাজু প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস দক্ষিণ চীন সাগর ঘিরে ফের বিতর্ক, উত্তপ্ত ভূরাজনীতি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনীতির সুযোগ আপাতত স্থগিত’ ভারতে চালু হলো হাইড্রোজেন চালিত ট্রেন শাহজালাল (রহ.) মাজার ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্য, দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ৬ সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার জুলাই চেতনা আজ কোথায়! আবু সাঈদের ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন কোটায় আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার আবু সাঈদের স্মরণসভা ফাঁকা দেখে হতাশ মন্ত্রী: ‘বেরোবি চত্বর পরিপূর্ণ থাকলে আবু সাঈদ কবরে শান্তি পেত’ ফেনীতে যুবলীগ নেতাকে অপহরণের পর মুক্তিপণ আদায় যুবদল ক্যাডারদের পরীক্ষা কেন্দ্রে জুলাই তামাশা? ১৮ তারিখের প্রশ্নপত্র ২ দিন আগে হাতে, সংশোধনের পর এলো ২০২৫ সালের প্রশ্ন বাংলাদেশকে ৫ বছরে শোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার, বৈদেশিক ঋণ নিয়ে আইএমএফের বাড়তি নজর এলডিসি উত্তরণে নতুন শঙ্কা, সংকট আরও বাড়তে পারে ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন জুলাইর ‘শহীদ’ বহাল তবিয়তে কাজ করেন সৌদিতে, বাদী উধাও! আসামি শেখ হাসিনাসহ অসংখ্য নিরীহ মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী: অল্প কিছু শিক্ষার্থীর এই আন্দোলনকে সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না গোপালগঞ্জ গণহত্যা দিবস উপলক্ষে ফেনীতে আওয়ামী লীগের মিছিল