ইউনূস আমলে দেশে হত্যা-মামলার সংখ্যা বৃদ্ধি: এক দশকে সর্বোচ্চ গত ৯ মাসে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৫

আরও খবর

আমি একজন শিশু মুক্তিযোদ্ধা: সংসদে জামায়াত নেতা তাহের

জুলাই স্তম্ভ ময়লার ভাগাড়ে পরিণত, ক্ষোভ জানালেন ফারুকী

বীর মুক্তিযোদ্ধা ইনুকে সান্ত্বনাসূচক কথা বলায় দুই পুলিশ সদস্যের সাজা

চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ

সংসদের জন্য বাজারদরের চেয়ে ৬-৮ গুণ বেশি দামে পণ্য ক্রয়কে দুর্নীতি মানতে নারাজ হুইপ আশরাফ

বাবা-মায়ের ঝগড়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৩১০ জনের নামে জুলাইযোদ্ধা পুত্রের ‘জুলাই মামলা’

রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা

ইউনূস আমলে দেশে হত্যা-মামলার সংখ্যা বৃদ্ধি: এক দশকে সর্বোচ্চ গত ৯ মাসে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৫ |
ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকার ক্ষমতা দখলের পর দেশে হত্যা-মামলার সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। চলতি বছরের প্রথম ৯ মাসে সারা দেশে গড়ে প্রতিদিন প্রায় ১১টি করে হত্যা-মামলা নথিভুক্ত হয়েছে— যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট ২ হাজার ৯১১টি হত্যা-মামলা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে প্রায় একশ মামলা পূর্ববর্তী সময়ের ঘটনার হলেও, দৈনিক গড় হিসাবে এটি দাঁড়ায় প্রায় ১১টি করে। বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক পুনর্বিন্যাস ও আইনশৃঙ্খলা বাহিনীর মনোবলহীনতা-সব মিলিয়ে অপরাধ নিয়ন্ত্রণে শিথিলতা তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, দ্রুত পরিস্থিতির উন্নতি না ঘটলে এটি আসন্ন জাতীয় নির্বাচনের প্রক্রিয়াতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ২০১৬

সাল থেকে দেশে প্রতিদিন গড়ে ১০টি করে হত্যা-মামলা নথিভুক্ত হতো। ২০২১ সালে এই সংখ্যা নেমে আসে প্রতিদিন ৯টিতে। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের আগস্ট থেকেই হত্যাকাণ্ড বেড়েছে অস্বাভাবিক হারে। ২০২৫ সালে, ইউনূস সরকারের সময়ে গড়ে প্রতিদিন ১১টি করে হত্যা-মামলা নথিভুক্ত হচ্ছে যা গত দশ বছরের মধ্যে সর্বোচ্চ। পুলিশের তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম ৯ মাসে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে ঢাকা বিভাগে (৬৮৫টি), এরপর ঢাকা মহানগর এলাকায় (৩৫২টি)। এসব হত্যাকাণ্ডের বড় অংশই রাজনৈতিক আধিপত্য বিস্তার, প্রতিপক্ষ দমন, পারিবারিক কলহ ও ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে। ২০২৪ সালে দেশে মোট ৩,৪৩২টি হত্যা-মামলা হয়েছিল। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৩,০২৩টি, আর ২০২২

সালে ৩,১২৬টি। অর্থাৎ, আগের তিন বছরের তুলনায় এ বছর খুনের মামলা বেড়েছে প্রায় ২০ শতাংশ। তবে পুলিশ সদর দপ্তর বলছে, হত্যা-মামলার এই বৃদ্ধিকে সরাসরি অপরাধ বৃদ্ধির সূচক হিসেবে দেখা ঠিক হবে না। এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এইচএম শাহাদাত হোসাইন বলেন, চলতি বছরে হত্যা-মামলার সংখ্যা কিছুটা বেড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, সরকার পতনের পর আইনের শাসন প্রতিষ্ঠায় প্রয়োজনীয় উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে এখনো এক ধরনের অচলাবস্থা বিরাজ করছে। ফলে অপরাধীরা সুযোগ নিচ্ছে, বিচার না পাওয়ায় তারা আরও বেপরোয়া হচ্ছে। তিনি বলেন, দেশে এখন একটা ভয় ও অনিশ্চয়তার সংস্কৃতি তৈরি হয়েছে। মানুষ নিগ্রহের

ভয়ে সাক্ষ্য দিতে চায় না, প্রতিবাদ করে না। এই নীরবতা অপরাধীদের আরও উৎসাহিত করছে। গত বছরের সরকারবিরোধী দাঙ্গার সময় ও ৫ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক ক্ষতির মুখে পড়ে। সে সময় বিপুল সংখ্যক পুলিশ সদস্য শহিদ হন, আগুন, ভাঙচুর ও লুটপাট করা ৪৬০টির বেশি থানা ও ফাঁড়িতে। আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্বিচারে হত্যা করা হয়। মব সন্ত্রাসে অতিষ্ট হয়ে ওঠে দেশবাসী। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের দাবি, আন্দোলনের সময় অনেক পরিবার হত্যা-মামলার অভিযোগ করতে পারেনি। এখন তারা মামলা করছে, ফলে সংখ্যা কিছুটা বেড়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি একজন শিশু মুক্তিযোদ্ধা: সংসদে জামায়াত নেতা তাহের জুলাই স্তম্ভ ময়লার ভাগাড়ে পরিণত, ক্ষোভ জানালেন ফারুকী বীর মুক্তিযোদ্ধা ইনুকে সান্ত্বনাসূচক কথা বলায় দুই পুলিশ সদস্যের সাজা চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ সংসদের জন্য বাজারদরের চেয়ে ৬-৮ গুণ বেশি দামে পণ্য ক্রয়কে দুর্নীতি মানতে নারাজ হুইপ আশরাফ উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার বিসিবি’র অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট ১২ দিন পার হলেও মেলেনি হদিস: বাঁশখালীতে একই মাদ্রাসার দুই ছাত্রের অন্তর্ধান নিয়ে জনমনে আতঙ্ক যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯ বরিশালে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, পেয়েছেন স্থানীয়দের সমর্থন বাবা-মায়ের ঝগড়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৩১০ জনের নামে জুলাইযোদ্ধা পুত্রের ‘জুলাই মামলা’ জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিন পেলেন বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র গান দিয়ে শুরু, অভিনয় নিয়ে যে ভাবনা জেফারের ব্রিটিশ রাজাকে কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান মামদানির