ইউনূসকে চ্যালেঞ্জ দিলেন শেখ হাসিনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪

আরও খবর

আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার

বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার

বাংলাদেশকে ৫ বছরে শোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার, বৈদেশিক ঋণ নিয়ে আইএমএফের বাড়তি নজর

ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী: অল্প কিছু শিক্ষার্থীর এই আন্দোলনকে সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না

গোপালগঞ্জ গণহত্যা দিবস: আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোক ও শ্রদ্ধা

শিক্ষামন্ত্রী মিলনের নির্দেশে পোস্ট ও ভিডিও ব্লক: বিটিআরসি কর্মকর্তার অভিযোগে তোলপাড়

ইউনূসকে চ্যালেঞ্জ দিলেন শেখ হাসিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ |
অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূসকে চ্যালেঞ্জ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নিজের ও পরিবারের সদস্যদের দেশে বিদেশে কোথায় সম্পদ, টাকা আছে তা খুঁজে বের করার চ্যালেঞ্জ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। খুঁজে না পেলে ইউনূসকে তিনি ছাড়বেন না বলেও মন্তব্য করেছেন। বৃহস্পতিবার জার্মানির কোলোন শহরে জার্মান আওয়ামী লীগের এক অনুষ্ঠানে বক্তব্যে এমন মন্তব্য করেন শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, 'চার মাস হয়ে গেছে। আমরা নাকি শত শত কোটি টাকা বানিয়ে ফেলেছি। আমি, আমার ছেলে, আমার বোন, বোনের ছেলে নাকি শত শত কোটি টাকা বানিয়েছি। মিলিয়ন মিলিয়ন টাকা নাকি বানালাম। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কোথায় টাকা নিশ্চয় তারা খুঁজে বের করতে পারবে। ইউনূসের

তো বিশ্বব্যাপী অনেক জায়গায় তার শক্তি, আর বিদেশে তার অনেক সম্পদ, সে খুঁজে বের করুক, একটা জায়গায় দেখাক যে আমরা এই টাকা বানিয়েছি, এইটা করেছি, দেখাক। এইটা যদি না দেখায়- ছাড়ব না।' আওয়ামী লীগ সভাপতি বলেন, 'আমরা তো পাকিস্তানিদের পরাজিত করেছি। সেই পরাজিত শক্তির গুনগান গাইতে হবে, তাদের সঙ্গে ঘনঘন দেখা, তাদের সঙ্গে যত বন্ধুত্ব। অ‍র্থাৎ পরাজিত শক্তির কাছে আত্মসম‍র্পণ করা। এটা তো বাঙালির চরিত্রে নেই। বিজয়ী জাতি হিসেবে আমরা মাথা তুলে দাঁড়াতে চাই।' আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে ইউনূস সরকারের আমলে দায়ের হওয়া মামলাগুলোর প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, 'আমাদের বিরুদ্ধে যতই মামলা এর সবগুলো ভূয়া। অপরাধ যে তারা করেছে তার প্রমাণ হলো-

জুলাইয়ের কর্মকাণ্ডের দায়মুক্তি দেওয়া। এর অর্থ হলো- অপরাধ যে তারা করেছে তা স্বীকার করে নেওয়া। যারাই অপরাধ করে থাকুক তাদেরকে দায়মুক্তি দিয়ে বিচারের হাত থেকে মুক্ত করে দিয়েছে। আর নিরীহ মানুষদের উপরে অত্যাচার চালাচ্ছে। এরকম অত্যাচার বেশিদিন চলতে পারে না। সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সরকারী কর্মকর্তা কর্মচারী তাদেরকে হয়রানি করা বন্ধ করতে হবে। আমার নেতাকর্মী যারা কারাগারে তাদেরকে মুক্তি দিতে হবে।' ইউনূস সরকারের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, হামলা, মামলা, ওদিকে স্বজনপ্রীতি, দু‍র্নীতি করে যাচ্ছে। গ্রামীণ ব্যাংকের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, গ্রামীণ ফোনের টাকা পাচার করেছে। সাধারণ মানুষের একদিকে রক্ত চুষে খেয়েছে, এখন জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষের

জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে। শেখ হাসিনা বলেন, ছেলেমেয়েরা ছাত্রলীগ করলে পরীক্ষা দিতে পারবে না। এটা কী ধরনের অরাজকতা? কী ধরনের কথা? ১৯৪৮ সালে ছাত্রলীগের জন্ম। এদেশের প্রতিটি গুরুত্বপূ‍র্ণ অ‍র্জনে ছাত্রলীগের নেতাক‍র্মীরা বুকের রক্ত দিয়েছে। আর সেই ছাত্রলীগের উপরে এরা আক্রমণ করেছে, জামাত বিএনপির সন্ত্রাসীরা। ছাত্রলীগ নিষিদ্ধ করেছে। কে তাদের এই অধিকার দিয়েছে? ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখলকারী। সে কি জনতার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে? তার কি অধিকার আছে?? দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান। বক্তব্য রাখেন, জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল ভূঁইয়া, সংগঠক বাঁধন মুন্সী, আহমেদ রাজু প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার জুলাই চেতনা আজ কোথায়! আবু সাঈদের ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন কোটায় আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার আবু সাঈদের স্মরণসভা ফাঁকা দেখে হতাশ মন্ত্রী: ‘বেরোবি চত্বর পরিপূর্ণ থাকলে আবু সাঈদ কবরে শান্তি পেত’ ফেনীতে যুবলীগ নেতাকে অপহরণের পর মুক্তিপণ আদায় যুবদল ক্যাডারদের পরীক্ষা কেন্দ্রে জুলাই তামাশা? ১৮ তারিখের প্রশ্নপত্র ২ দিন আগে হাতে, সংশোধনের পর এলো ২০২৫ সালের প্রশ্ন বাংলাদেশকে ৫ বছরে শোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার, বৈদেশিক ঋণ নিয়ে আইএমএফের বাড়তি নজর এলডিসি উত্তরণে নতুন শঙ্কা, সংকট আরও বাড়তে পারে ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন জুলাইর ‘শহীদ’ বহাল তবিয়তে কাজ করেন সৌদিতে, বাদী উধাও! আসামি শেখ হাসিনাসহ অসংখ্য নিরীহ মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী: অল্প কিছু শিক্ষার্থীর এই আন্দোলনকে সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না গোপালগঞ্জ গণহত্যা দিবস উপলক্ষে ফেনীতে আওয়ামী লীগের মিছিল গোপালগঞ্জ গণহত্যা দিবস: আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোক ও শ্রদ্ধা শিক্ষামন্ত্রী মিলনের নির্দেশে পোস্ট ও ভিডিও ব্লক: বিটিআরসি কর্মকর্তার অভিযোগে তোলপাড় “শেখ হাসিনা ভারতে প্রধানমন্ত্রী হিসেবে সম্মানিত অতিথি, প্রত্যার্পণযোগ্য বন্দি নন”: ভারতের অবস্থান সুস্পষ্ট এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস বন্যা নিয়ে ৯ জেলায় আগাম সতর্কবার্তা হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু