ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মেসির দুর্দান্ত গোলেও জিততে পারল না ইন্টার মায়ামি
জোড়া গোল দিয়ে এমবাপে বললেন, ‘প্রথমার্ধেই খেলা শেষ করে দিয়েছি’
ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
খাচানভকে হারিয়ে ইউএস ওপেন ফাইনালে শীর্ষ বাছাই জভেরেভ
‘বিধ্বংসী’ ভিনিসিউসকে ফেরত চান মরিনিয়ো
রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত
ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের
ইউএস ওপেনে হেরে র্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা
ইউএস ওপেনে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ হল না আরিনা সাবালেঙ্কার। ফাইনালে এলেনা রিবাকিনার কাছে ৬-৪, ৫-৭, ৬-২ গেমে হেরে শিরোপা হাতছাড়া করেন বেলারুশের এই টেনিস তারকা।
২০২৪ ও ২০২৫ সালে ইউএস ওপেন জয়ের পর এবারও ট্রফি ধরে রাখার লক্ষ্যে নেমেছিলেন সাবালেঙ্কা। জিততে পারলে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়তেন তিনি। কিন্তু দুর্দান্ত পারফরম্যান্সে সেই স্বপ্ন ভেঙে দেন রিবাকিনা।
ম্যাচ শেষে হতাশা সামলাতে পারেননি সাবালেঙ্কা। কোর্টেই র্যাকেট মাটিতে আছড়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন।
ট্রফি দেওয়ার সময়ও তার হতাশা স্পষ্ট ছিল। দলের সঙ্গে বসে থাকার সময় ক্যামেরাম্যান তার কাছে এগিয়ে এলে সাবালেঙ্কা তাকে সরে যেতে ইঙ্গিত করেন।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে সাবালেঙ্কা বলেন,
গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে হার এবং টানা তৃতীয় ইউএস ওপেন জয়ের লক্ষ্য থাকায় আবেগ নিয়ন্ত্রণ করা তার জন্য অত্যন্ত কঠিন ছিল। সেই আবেগ নিজের মধ্যে চেপে রাখলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত বলেও জানান তিনি। ফাইনালে শুরু থেকেই দাপট দেখান রিবাকিনা। শক্তিশালী সার্ভিস ও আক্রমণাত্মক বেসলাইন খেলায় প্রথম সেট ৬-৪ ব্যবধানে জিতে নেন কাজাখস্তানের এই তারকা। দ্বিতীয় সেটে অবশ্য ঘুরে দাঁড়ান সাবালেঙ্কা। নিজের খেলায় গতি বাড়িয়ে ৭-৫ ব্যবধানে সেটটি জিতে ম্যাচে সমতা ফেরান তিনি। তবে নির্ণায়ক সেটে ফের নিয়ন্ত্রণ নেন রিবাকিনা। নিখুঁত গ্রাউন্ডস্ট্রোক এবং কার্যকর সার্ভিসে সাবালেঙ্কাকে চাপে রেখে দ্রুত ৬-২ ব্যবধানে সেট জিতে নেন তিনি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেন
ঘরে তোলেন রিবাকিনা। এই জয়ে রিবাকিনার গ্র্যান্ড স্ল্যাম শিরোপার সংখ্যা দাঁড়াল তিন। ২০২২ সালে উইম্বলডন এবং ২০২৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর এবার ইউএস ওপেনও জিতলেন তিনি। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও সাবালেঙ্কাকে হারিয়েছিলেন রিবাকিনা।