ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শেফিল্ড ইউনাইটেডে ফিরছেন হামজা চৌধুরী
চার গোল করে বড় জয় এনে দিলেন মেসি
বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী?
চ্যাম্পিয়নস লিগ ড্র: লিগ পর্বেই পিএসজি-বার্সা-ম্যান সিটি ধামাকা
রদ্রি ও গর্ডনের অভিষেক, রাফিনিয়া-লোপেসের গোলে বার্সেলোনার জয়
এমবাপের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়
‘বাংলাদেশ বিশ্বকাপে উঠলে পুরো দেশ আনন্দে ভাসবে’
ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় নিয়ে অঘটনের শিকার জোকোভিচ
শারীরিক অসুস্থতার কাছে হেরে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন নোভাক জোকোভিচ। রোববার পঞ্চমাংশের এক হাড্ডাহাড্ডি লড়াই শেষে আর্জেন্টাইন টেনিস তারকা মারিয়ানো নাভোনের কাছে হেরে যান তিনি। এতে করে গত ২০ বছরের মধ্যে এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন এই সার্বিয়ান তারকা।
বিশ্ব র্যাংকিংয়ের ৪৮ নম্বর তারকা নাভোনে ৭-৬ (৭/৫), ৫-৭, ৪-৬, ৬-২, ৬-১ সেটে হারিয়ে দেন জোকোভিচকে। সেই সঙ্গে ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচের রেকর্ড ২৫তম শিরোপা জয়ের স্বপ্ন আবারও অধরা থেকে গেল।
পাশাপাশি দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রেকর্ডেও ছেদ পড়ল। ২০০৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পল গোল্ডস্টিনের কাছে হারার পর
থেকে টানা ৭৮টি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচের প্রথম রাউন্ডেই জিতে আসছিলেন জোকোভিচ। নাভোনের কাছে হেরে শেষ হলো ‘তার’ সেই দীর্ঘ পথচলা। ম্যাচ চলাকালেই কোর্টে বমি করতে দেখা যায় জোকোভিচকে। লড়াইয়ের শেষ দিকে পেশির টানেও ভুগছিলেন তিনি। তা সত্ত্বেও চতুর্থ সেটে ব্যাকহ্যান্ডের দারুণ এক উইনারে নাভোনের সার্ভিস ভেঙে ২-১ ব্যবধানে এগিয়ে গেলে মনে হয়েছিল, ম্যাচের নিয়ন্ত্রণ বুঝি নিজের হাতে ফিরিয়ে নিয়েছেন তিনি। তবে নাভোনে এক মুহূর্তের জন্যও হাল ছাড়েননি। পরপর ৫টি গেম জিতে ম্যাচের ছবিটাই বদলে দেন তিনি। ব্যবধান ৫-২ করার পথে জোকোভিচের দুটি ব্রেক পয়েন্টও দারুণভাবে সামাল দেন নাভোনে। এরপর আবারও জোকোভিচের সার্ভিস ভেঙে ম্যাচ গড়ায় শেষ সেটে। চূড়ান্ত সেটে নামার আগে চিকিৎসকের সাহায্য
(মেডিকেল টাইমআউট) নেন জোকোভিচ। পিঠে ম্যাসাজ আর ওষুধ নিয়েও শেষ রক্ষা হয়নি। পঞ্চম সেটে শুরুতেই ৩-০ ব্যবধানে এগিয়ে যান নাভোনে। এরপর ম্যাচ ঘুরিয়ে দাঁড়ানোর কোনো সুযোগই জোকোভিচকে দেননি তিনি। নিজের সার্ভে মাত্র একটি পয়েন্ট হাতছাড়া করে দুর্দান্ত গতিতে জয় ছিনিয়ে নেন এই আর্জেন্টাইন।