ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ September, ২০২৬

ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ September, ২০২৬ |
সিরিজজুড়ে একপেশে দাপট দেখানো ইংল্যান্ড শেষ টেস্টেও অনুমিত জয় তুলে নিয়েছে। তবে এজবাস্টনে জয়ের বন্দরে পৌঁছানোর পথটা একেবারে সহজ ছিল না। স্বাগতিকদের কিছুটা কাঁপিয়ে দিয়েই ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে তারা। মাত্র ১৩০ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিরাট চাপে পড়েছিল ইংল্যান্ড। মোহাম্মদ আব্বাসের প্রথম ওভারেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন দুই ওপেনার বেন ডাকেট ও এমিলিও গেই। ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক জো রুটও প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বেঁচে যান, বল স্লিপ গলে সীমানায় পৌঁছায়। এরপর মোহাম্মদ আলীর বলে বোল্ড হলেও ভাগ্য রুটের সঙ্গ দেয়; আম্পায়ার ‘নো বল’ ডাকায় বেঁচে যান তিনি। আব্বাসের বলে স্লিপে আরও একটি ক্যাচ

উঠলেও ফিল্ডারদের ব্যর্থতায় তা লুফে নেওয়া যায়নি। এই প্রাথমিক ধাক্কা সামলে ওঠার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রুটকে। তরুণ জর্ডান কক্সকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন। ৫৭ বলে রুট তাঁর ফিফটি পূরণ করেন, এর কিছুক্ষণ পরেই কক্সও ফিফটি স্পর্শ করেন। ২৫তম ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। রুট ৬২ ও কক্স ৫৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এর আগে শুক্রবার ম্যাচটি শেষ দুই দিন গড়াবে কি না, তা নিয়েই সংশয় ছিল। তবে সফরকারী দলের ৯ নম্বর ব্যাটসম্যান ও অভিষিক্ত পেসার রেজাউল্লাহ ব্যাট হাতে তাণ্ডব চালান। মাত্র ৬৩ বলে ৯টি ছক্কায় ৮১ রানের এক দুর্দান্ত ইনিংস উপহার দেন তিনি। প্রথম ইনিংসে

বল হাতে ৪ উইকেট নেওয়া ২১ বছর বয়সী এই ক্রিকেটার ৯ম উইকেটে আরেক পেসার আব্বাসের (৪২) সঙ্গে ১২১ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে স্তব্ধ করে দেন। রেজাউল্লাহর এমন অলরাউন্ড পারফরম্যান্স দলের মেজাজে কিছুটা ইতিবাচক হাওয়া আনলেও, তা পাকিস্তান দলের ভাগ্যে কোনো পরিবর্তন আনতে পারেনি। প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রান এবং দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হেরে আগেই ব্যাকফুটে থাকা দলটির জন্য এটি ছিল আরেকটি হতাশাজনক অধ্যায়। লর্ডসে দ্বিতীয় টেস্টের পর পাকিস্তানের ক্রিকেট আঙিনায় নাটকীয় সব ঘটনা ঘটে। প্রধান কোচ সরফরাজ আহমেদ ও সহকারী কোচ উমর গুলকে বরখাস্ত করা হয়। দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয় সাতজন ক্রিকেটারকে এবং তাঁদের স্থলাভিষিক্ত করা হয় আরও সাতজনকে—যার

মধ্যে একজন ছিলেন রেজাউল্লাহ। শেষ টেস্টের একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামা পাকিস্তান প্রথম ইনিংসে মাত্র ১৩৩ রানে গুটিয়ে গেলেও শেষপর্যন্ত লড়াই করার চেষ্টা চালিয়েছে। নিউজিল্যান্ডের কাছে সিরিজ হেরে দলীয় কোন্দল, ব্রেন্ডন ম্যাককালামের পদত্যাগ ও বেন স্টোকসের অধিনায়কত্ব ছাড়ার মতো কঠিন পরিস্থিতির মুখে পড়েছিল ইংল্যান্ড। সেখান থেকে পাকিস্তানের বিপক্ষে এই ৩-০ ব্যবধানের জয় নিশ্চিতভাবেই তাঁদের বড় স্বস্তি দেবে। তবে আসল পরীক্ষা সামনে; আগামী ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর এবং আগামী বছর অ্যাশেজের মতো কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে রুটের দলের সামনে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান