আ. লীগ নেতাকর্মীর ৩৫ বাড়িতে আগুন, নেভাতে ফায়ার সার্ভিসকে বাধা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

আ. লীগ নেতাকর্মীর ৩৫ বাড়িতে আগুন, নেভাতে ফায়ার সার্ভিসকে বাধা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ |
পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের অন্তত ৩৫ বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মূলত নির্বাচনী বিরোধ ও জমি দখলকে কেন্দ্র করে তরিকুল ইসলাম শেখ (২৬) নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে কুপিয়ে জখম করার ঘটনায় এমনটি হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও সশস্ত্র লোকজনের বাধার মুখে নিরাপত্তাজনিত কারণে আগুন না নিভিয়েই নিশ্চুপ ভূমিকা পালন করেন। পরে পাবনা র‌্যাব-১২ এর সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণসহ পরিস্থিতি শান্ত করেন। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পাবনা ঈশ্বরদীর কামালপুর ও সাহাপুরের চরগড়গড়ি নামক পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। জানা যায়, স্বেচ্ছাসেবক দলের কর্মী তরিকুল শেখ তালবাড়ির চরে

গেলে আওয়ামী লীগের লোকজন তাকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহত তরিকুল তার উপর হামলাকারীদের নাম প্রকাশ করে। এরপরই তরিকুলের স্বজনরা ও দলীয় লোকজন ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগের সেসব নেতাকর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেন। বর্তমানে তরিকুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান বিএনপি নেতা সাইদুল ইসলাম। তিনি বলেন, চরের জমি দেখতে গেলে আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলাম মেম্বারের হুকুমে তার পক্ষের লোকজন আসাদুল মেম্বার, আলামিন, আকুব্বার, শফি, আশিক, নাজিমসহ অন্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তরিকুলের পায়ের রগ ও হাটু কেটে ফেলে। তিনি আরও বলেন, তারা

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে এলাকা থেকে অনেক মানুষকে বিতাড়িত করেছে। বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর, লুটপাট করেছে। ৫ আগস্ট পতনের পর তারা আত্মগোপনে থেকে মাঝেমধ্যেই বিএনপির লোকজন এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাট চালাচ্ছে। তবে আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলাম মেম্বার অভিযোগ অস্বীকার বলেন, ৫ আগস্টের পর থেকে আমরা গৃহবন্দি হয়ে পড়েছি। নিজেদের ও সরকার থেকে লিজ নেওয়া চরের জমি ছেড়ে এসেছি। এই জমি এখন বিএনপি নেতা সাইদুল ইসলাম প্রামানিক ও কুষ্টিয়ার হরিশপুরের মুকুল গ্রুপ দখল করে নিয়েছে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছে। এই বিরোধের জেরে মুকুল গ্রুপই স্বেচ্ছাসেবক দলের নেতা তরিকুল ইসলামকে কুপিয়ে জখম করেছে বলে দাবি করেছেন তরিকুল মেম্বার। তিনি

বলেন, সেই দায় আমাদের ওপর দিয়ে অন্তত ৩৫ বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। এখন শীতের দিনে আমরা খোলা আকাশের নিচে বসবাস করছি। ঈশ্বরদী থানার ওসি মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকর্মীদের নিয়ে যাওয়া হয়। কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় নিরাপত্তাজনিত কারণে ফিরে আসতে হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনা ও র‌্যাব সদস্যরা এলাকায় টহলে রয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম