আসিয়ান কাপের আগে ফুটবলারদের চোটের ঝুঁকি নিয়ে ডুলির শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৬

আসিয়ান কাপের আগে ফুটবলারদের চোটের ঝুঁকি নিয়ে ডুলির শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৬ |
আসিয়ান কাপে বাংলাদেশের ঐতিহাসিক অভিষেকের আগে ফুটবলারদের ফিটনেসের বড় ঘাটতি মেটাতে সময়ের বিরুদ্ধে লড়াই করছেন জাতীয় দলের প্রধান কোচ থমাস ডুলি। ইন্দোনেশিয়ার জাকার্তায় উড়াল দেওয়ার আগে ঢাকায় নিবিড় অনুশীলন ক্যাম্প পরিচালনা করছেন এই জার্মান কোচ। ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় ইতোমধ্যে নয় দিনের কঠোর অনুশীলন সম্পন্ন করেছেন ফুটবলাররা। তবে রোববার মুষলধারে বৃষ্টির কারণে মাঠের সেশন বাদ দিয়ে জিমেই সারতে হয় অনুশীলনের কাজ। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত। সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচের পর ঘরোয়া লিগ শুরু না হওয়ায় প্রায় দুই মাস পুরোপুরি মাঠের বাইরে ছিলেন বেশিরভাগ খেলোয়াড়।

তাই চোটের ঝুঁকি কমাতেই জাতীয় দলের ক্যাম্প দ্রুত শুরু করা প্রয়োজন ছিল বলে মনে করেন ডুলি। রোববার অনুশীলনের বিষয়ে ডুলি বলেন, ‘এখন পর্যন্ত অনুশীলন নিয়ে আমি খুবই সন্তুষ্ট। আমরা দিনে দুই বেলা অনুশীলন করিয়েছি, কারণ বেশিরভাগ ফুটবলারই গত দুই-তিন মাস কোনো ফুটবলীয় কর্মকাণ্ডের মধ্যে ছিলেন না। দুই মাস নিষ্ক্রিয় থাকার পর হঠাৎ অনুশীলন শুরু করা খুবই কঠিন।’ ডুলি আরও যোগ করেন, ‘বড় দেশগুলোতে মৌসুম শুরুর আগে ছয় সপ্তাহের প্রাক-মৌসুম প্রস্তুতি থাকে। লিগ শুরুর এক সপ্তাহ আগে যদি আমাদের ফুটবলাররা দিনে কেবল একবার অনুশীলন করতেন, তবে চোটের ঝুঁকি অনেক বেশি থাকত। ফুটবল ফেডারেশন ও ক্লাব মালিকরা জাতীয় দলের ক্যাম্প আগে শুরু করতে রাজি

হওয়ায় আমি আনন্দিত।’ তবে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো উচ্চ র‍্যাংকিংয়ের দলগুলোর বিপক্ষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা নিয়ে বাস্তববাদী থমাস ডুলি। তিনি বলেন, ‘আমাদের বাস্তবমুখী হতে হবে। আমরা বড় দলগুলোর বিরুদ্ধে খেলে সেরা ফল তুলে আনতে চাই।’ ঘরের মাঠে প্রীতি ম্যাচ আয়োজন করতে না পারা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনা খারিজ করে দেন এই কোচ। তিনি জানান, সম্ভাব্য প্রতিপক্ষ দলগুলো এশিয়ান কাপ, নেশনস লিগ কিংবা আরব কাপ নিয়ে ব্যস্ত থাকায় ম্যাচ খেলা সম্ভব হয়নি। আসিয়ান কাপের মূল স্কোয়াড এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি। এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে চমৎকার পারফরম্যান্সের পর তরুণ ডিফেন্ডার জিদান ইউসুফকে পরখ করে দেখতে চান ডুলি। তিনি বলেন, ‘ও জাকার্তায় আমাদের ‘সঙ্গে যাবে কি

না তা এখনও নিশ্চিত নয়। যদি ও এসে চোট এড়িয়ে নিজেকে রক্ষণের এক নম্বর বিকল্প হিসেবে প্রমাণ করতে পারে, তবে আমরা ওকে নেব।’ গোলরক্ষক পজিশন নিয়েও তীব্র প্রতিযোগিতা চলছে। নবাগত সাইফ কেয়ারওয়ালাসহ তালিকায় থাকা পাঁচজনকেই এই মুহূর্তে সমান বিবেচনা করছেন ডুলি। এ ছাড়া শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা চৌধুরীর মতো প্রবাসী ফুটবলারদের দেরিতে যোগ দেওয়া নিয়ে কোচ জানান, ফিফা উইন্ডোর সময় ছাড়া ক্লাবগুলো ফুটবলার ছাড়তে বাধ্য নয়। তবে তাদের পেশাদারিত্ব এবং দলের ‘সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে সাফল্য এনে দেওয়ার ক্ষমতার ওপর পূর্ণ আস্থা রয়েছে থমাস ডুলির।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ আসিয়ান কাপের আগে ফুটবলারদের চোটের ঝুঁকি নিয়ে ডুলির শঙ্কা পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার নিজের অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা বোয়িংয়ের পর এবার এয়ারবাস ডিল? ইইউ রাষ্ট্রদূতের চাপ; রপ্তানি টিকিয়ে রাখতে আর কতো ছাড় দিতে হবে বাংলাদেশকে? ভেনিসে সজীব ওয়াজেদ জয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি নিয়ে তুমুল আলোচনা ঢামেকে দেড় ঘণ্টার ব্যবধানে আওয়ামী লীগ কর্মীসহ ৩ কারাবন্দীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় থানার সামনেই ছাত্রলীগের মিছিল; শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০ উপলক্ষে জনসংযোগ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এখন চাল আমদানিকারক দেশ হিসাবে শীর্ষে মক্কা জোটে যোগ দিলে বাংলাদেশের লাভ-ক্ষতি শেখ হাসিনার প্রথম টেলিফোন সাক্ষাৎকার, আশংকা প্রকাশ করে বললেন ‘দেশে ফিরলে বিমানবন্দরেই আমাকে হত্যা করতে পারে’ ৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের