আসাদকে সিরিয়ায় প্রত্যার্পণে রাশিয়ার অস্বীকৃতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫
     ৯:৩০ পূর্বাহ্ণ

আসাদকে সিরিয়ায় প্রত্যার্পণে রাশিয়ার অস্বীকৃতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ | ৯:৩০ 92 ভিউ
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে দেশে প্রত্যার্পণ করতে রাশিয়া অস্বীকৃতি জানিয়েছে বলে জানিয়েছেন এক কূটনীতিক, যদিও দামেস্কে নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের জন্য মস্কো আলোচনা চালিয়ে যাচ্ছে। শুক্রবার (১৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর। ২০২৪ সালের ৮ ডিসেম্বর সিরিয়ার সাবেক সরকারের পতনের পর, সাবেক বিদ্রোহী যোদ্ধারা দেশটির নিয়ন্ত্রণ গ্রহণ করে। এরপর আসাদ রাশিয়ায় পালিয়ে যান—যেখানে তিনি ১৩ বছরের গৃহযুদ্ধ চলাকালে দীর্ঘদিনের মিত্র রাশিয়ার কাছ থেকে পরিবারসহ আশ্রয় পান। এরপর থেকে অন্তর্বর্তীকালীন নতুন সিরিয়ান সরকার ও প্রেসিডেন্ট আহমেদ আল-শারা আসাদকে সিরিয়ার জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার করার জন্য দেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে আসছেন। দুই দেশের মধ্যে রুশ সামরিক সরঞ্জাম ও

প্রতিরক্ষা চুক্তিসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা চলাকালীন এই প্রত্যার্পণের অনুরোধটি ওঠে। তবে একাধিকবার আহ্বান জানানোর পরও রাশিয়া এখন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা বাশার আল-আসাদকে সিরিয়ায় ফিরিয়ে দেবে না। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ (ইরনা)-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরাকে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলপারুস কোট্রাশেভ বলেন, ‘বাশার আল-আসাদের মস্কোতে বসবাসের অন্যতম শর্ত হলো—তিনি কোনো ধরনের গণমাধ্যম বা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবেন না। এখন পর্যন্ত তিনি এই শর্ত লঙ্ঘন করেননি।’ তিনি আরও বলেন, ‘বাশার আল-আসাদ ও তার পরিবারের আশ্রয়সংক্রান্ত সিদ্ধান্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি নির্দেশে নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াশিংটন পোস্ট: ইরানে হামলায় ট্রাম্পকে প্ররোচনা দেন সৌদি যুবরাজ বিন সালমান গত ১৮ মাসের ভারত-বিদ্বেষ ও তিক্ততা পেছনে ফেলে নতুন করে সম্পর্ক নবায়নের পথে বাংলাদেশ ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম: ৯৭৩টি প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদনে ৯০ কোটি টাকা ও ১৭৬ একর জমি ফেরতের সুপারিশ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি খামেনির হত্যার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ: করাচির মার্কিন কনস্যুলেটে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২২, আহত ১২০+ স্যামসনের দুর্দান্ত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল ভারত বঙ্গবন্ধুর শিক্ষা: ছোট দেশ হলেও নিপীড়িত মানুষ ও ন্যায়ের পক্ষে অটল থাকবে বাংলাদেশ দাম বাড়ল ওয়াসার পানির, কার্যকর আজ থেকে কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতিসহ ৬ পদে আওয়ামীপন্থীরা জয়ী ‘গাইনি’ সমস্যায় জরুরি অস্ত্রোপচার এনসিপি নেত্রী মিতুর, বেড়েছে জটিলতা-সংক্রমণ গাইবান্ধায় নিজ বসতঘরে প্রাথমিক শিক্ষিকার হাত পা বাঁধা লাশ, মিলেছে ধর্ষণের আলামত আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ঢালাও অভিযোগ, দুর্বল ভিত্তি : কার স্বার্থে এই মামলা? কিচেন ক্যাবিনেটের আঠারো মাসের অন্দরমহলে পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাইছেন না ইউনূসসহ মবের হোতারা খাম্বা তারেকের নেতৃত্বে আবারও সেই অন্ধকারযুগে ফিরছে বাংলাদেশ