আর্জেন্টিনা-জর্ডানের খেলা দেখতে উট বিক্রি! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জুন, ২০২৬

আর্জেন্টিনা-জর্ডানের খেলা দেখতে উট বিক্রি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৬ |
আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ দেখার জন্য নিজের প্রিয় উট বিক্রি করে দিলেন এক ভক্ত। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আর্জেন্টিনা বনাম জর্ডানের মধ্যকার গ্রুপের শেষ ম্যাচে ৭০ হাজারের বেশি দর্শক ছিলেন গ্যালারিতে, তাদের মধ্যে একজন বিশেষ নজর কেড়েছেন। ৮০তম মিনিটে লিওনেল মেসি দলের তৃতীয় গোল করার কিছুক্ষণ আগে জর্ডানের এক দর্শকের হাতে প্ল্যাকার্ড উঁচু করে রাখতে দেখা যায়। সেখানে লেখা, ‘এই টিকিটগুলোর জন্য আমরা আমাদের উট বিক্রি করে দিয়েছি’। লেখাটির ডানপাশে জর্ডানের পতাকা, আরেক পাশে সানগ্লাস চোখে ও মাথায় পাগড়ি পরা একটি উটের ছবি, তার গলায় ঝুলানো একটি কাগজে লেখা, ‘ওর্থ ইট’ মানে সার্থক। এর আগেই চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার জালে প্রথম কোনো দল হিসেবে বল জড়ায় জর্ডান।

মুসা আল তামারির সেই গোল দেখার পরই হয়তো ওই ভক্ত-সমর্থকের মনে হয়েছে, বেশি দাম দিয়ে টিকিট কেনা বিফলে যায়নি। বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম দুটি ম্যাচে জর্ডান হেরে যাওয়ায় জে গ্রুপ থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে যায়। অস্ট্রিয়ার কাছে ৩-১ ও আলজেরিয়ার কাছে ২-১ গোলে হারে তারা। শেষটাও হলো ৩-১ গোলে আর্জেন্টিনার কাছে হেরে। দেশটির প্রথম বিশ্বকাপ শেষ হলো কোনো সাফল্য ছাড়াই। প্রসঙ্গত, এবারের বিশ্বকাপের টিকিটের দাম আকাশছোঁয়া। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে সর্বোচ্চ ক্যাটাগরির টিকিটের মূল্য ফাইনালের, প্রায় সাড়ে ৭ লাখ টাকা। সবচেয়ে সস্তা টিকিটের দাম ছিল ১২০ ডলার, সর্বোচ্চ ২৫০ ডলার। টিকিটের দাম অনেক হলেও ভক্ত-সমর্থকদের ভিড় ছিল দেখার মতো। আমেরিকার একাধিক

ভেন্যুতে রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম