আর্জেন্টিনার সামনে ফাইনালে খেলার সহজ সমীকরণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জুন, ২০২৬

আর্জেন্টিনার সামনে ফাইনালে খেলার সহজ সমীকরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৬ |
বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ সালে কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি। বিশ্বকাপের এবারের আসরেও হট ফেভারিট আর্জেন্টিনা। চলতি আসরের শুরু থেকে দুর্দান্ত পারফর্ম করে দলকে একাই নকআউট পর্বে তুলে দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা এবং ফ্রান্স গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জিতে নকআউটে উঠেছে। আর্জেন্টিনার মেসির মতো দলকে দ্বিতীয় রাউন্ডে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের ফাইনালে খেলায় আর্জেন্টিনার সামনে সহজ সমীকরণ। আর্জেন্টিনা রাউন্ড অফ ৩২-তে খেলবে কেপ ভার্দের সঙ্গে। ছোট এই দ্বীপরাষ্ট্র বিশ্বকাপে চমকে দিয়েছে সবাইকে। স্পেন, উরুগুয়ের মতো দলকে আটকে দিয়েছে, জয় ছিনিয়ে নিতে দেয়নি। আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারালে প্রি-কোয়ার্টারে মিসর বনাম অস্ট্রেলিয়া ম্যাচের

বিজয়ীর বিরুদ্ধে খেলবে। দুই দলই খোঁড়াতে খোঁড়াতে নকআউটে উঠেছে। ফলে আর্জেন্টিনার কাছে প্রি-কোয়ার্টারের লড়াই খুব কঠিন হবে না। কোয়ার্টারে আর্জেন্টিনাকে খেলতে হতে পারে সুইজারল্যান্ড, কলম্বিয়া, ঘানা বা আলজেরিয়ার মধ্যে কোনো একটি দেশের বিপক্ষে। তারাও আর্জেন্টিনার শক্তির বিচারে কিছুটা পিছিয়েই রয়েছে। সেই হিসেবে ফাইনালে ওঠার জন্য আর্জেন্টিনার রাস্তা বেশ সহজ। মেসিদের কঠিন লড়াই হতে পারে সেমিফাইনালে। সম্ভাব্য প্রতিপক্ষদের মধ্যে রয়েছে ব্রাজিল, নরওয়ে, আইভরি কোস্ট বা ইংল্যান্ড। পানামা এবং ইকুয়েডরও চমকে দিতে পারে। ফলে শেষ চারের আগে আর্জেন্টিনার সামনে প্রতিপক্ষ তুলনামূলক সহজ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম