আর্জেন্টিনার বিপক্ষে ‘শারীরিক ফুটবল’-এর লড়াইয়ের প্রস্তুতি রদ্রির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৬

আর্জেন্টিনার বিপক্ষে ‘শারীরিক ফুটবল’-এর লড়াইয়ের প্রস্তুতি রদ্রির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৬ |
রোববারের হাইভোল্টেজ বিশ্বকাপ ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে একটি চরম ‘শারীরিক’ (ফিজিক্যাল) লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে স্পেন। ম্যানহাটনে ঠাসা সংবাদ সম্মেলনে স্প্যানিশ অধিনায়ক রদ্রি জানিয়েছেন, লাতিন আমেরিকার দলটির সম্ভাব্য যেকোনো ‘উসকানি’ এড়িয়ে তাঁরা নিজেদের চেনা ফুটবল খেলতেই বেশি মনোযোগী হবেন। ২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ী এই ম্যানচেস্টার সিটি তারকা চলতি বিশ্বকাপে স্পেনের মাঝমাঠের মূল চালিকাশক্তি। ফাইনালের মহারণটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের এতদিনের খেলা ম্যাচগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা হবে বলে মনে করেন তিনি। রদ্রি সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় রোববারের ম্যাচটি একদম ভিন্ন হবে। এটি বেশ শারীরিক শক্তির লড়াই হতে যাচ্ছে, যার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। তবে এই স্পেন দলের একটি বিশেষ বৈশিষ্ট্য

হলো, আমরা ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিজেদের খেলার ধরন বদলে নিতে পারি। আমরা রক্ষণভাগ সামলানো, কাউন্টার-অ্যাটাক কিংবা আক্রমণাত্মক ফুটবল—সব পরিস্থিতিতেই মানিয়ে নিতে পারি। আমরা একটি স্বয়ংসম্পূর্ণ দল, আর এ কারণেই আজ ফাইনালে উঠেছি।’ আর্জেন্টাইন ফুটবলারদের মাঠে উসকানিমূলক আচরণের শঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে রদ্রি ইতিবাচকভাবেই উত্তর দেন, ‘এগুলো ফুটবলেরই অংশ। ম্যাচ কীভাবে এগোয়, সেটাই দেখার বিষয়। আমি বিশ্বাস করতে চাই যে আর্জেন্টিনা এমন একটি দল যারা নিজেদের সেরাটা উজাড় করে দেয় এবং ওসব সস্তা কৌশলের আশ্রয় নেয় না। তবে ম্যাচ যদি কখনো সেই পর্যায়ে চলেও যায়, তবে আমাদের তা এড়িয়ে চলতে হবে। কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে আমাদের নিজেদের খেলাটাই খেলে

যেতে হবে।’ ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ ফাইনাল খেলতে যাওয়া আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে ‘সর্বকালের সর্বসেরা’ (গ্রেটেস্ট অব অল টাইম) বলে কুর্নিশ জানিয়েছেন স্পেন অধিনায়ক। তবে একই সঙ্গে দলকে সতর্ক করে দিয়ে বলেছেন, আর্জেন্টিনা শুধু এক জনের দল নয়। রদ্রি বলেন, ‘খেলোয়াড় হিসেবে এবং আর্জেন্টিনার জন্য মেসি কী, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। অবশ্যই আমার চোখে ওই সর্বকালের সর্বসেরা। তবে আর্জেন্টিনা শুধু মেসির ওপর নির্ভরশীল নয়। তারা প্রমাণ করেছে যে শীর্ষমানের খেলোয়াড়দের নিয়ে গড়া তারা একটি ভারসাম্যপূর্ণ দল। তাই লিওকে নজরে রাখার পাশাপাশি অন্য খেলোয়াড়দের নিয়েও আমাদের সতর্ক থাকতে হবে।’ নকআউট পর্বে একের পর এক নাটকীয় পথ পাড়ি দিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।

যার মধ্যে রয়েছে অতিরিক্ত সময়ে কেপ ভার্দেকে হারানো এবং মিসর ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গিয়েও অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে জয়। প্রতিপক্ষের এই যাত্রাকে আর্জেন্টিনার মানসিক শক্তির বড় প্রমাণ হিসেবে দেখছেন রদ্রি। তিনি বলেন, ‘এটি একটি দল হিসেবে তাদের চরম লড়াকু মানসিকতার কথাই প্রকাশ করে। তারা যেকোনো প্রতিকূল পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারে এবং আমরা বিষয়টি মাথায় রাখছি। আমরা জানি তারা কেমন দল। তবে আমরা আমাদের শক্তির জায়গা দিয়ে তাদের আঘাত করার চেষ্টা করব।’ সেমিফাইনালে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ফ্রান্সের শক্তিশালী আক্রমণভাগ ও মাঝমাঠকে বোতলবন্দি করে ফাইনালে পা রেখেছে স্পেন। ফ্রান্সের বিপক্ষে সেই পারফরম্যান্সকে বর্তমান স্পেন দলের অন্যতম সেরা প্রদর্শনী মানলেও, আর্জেন্টিনাকে

হারাতে হলে নিজেদের আরও উঁচুতে নিয়ে যেতে হবে বলে মনে করেন রদ্রি। স্পেন অধিনায়ক বলেন, ‘আমাদের খেলার মান আরও বাড়াতে হবে, কারণ ওরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তবে আমার পূর্ণ বিশ্বাস আছে যে আমরা তা করতে পারব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্ষমতার দ্বন্দ্বে মরিয়া বিএনপি-জামায়াতের শীর্ষ সন্ত্রাসীরা: বাড়ছে অত্যাধুনিক অস্ত্রের মজুদ: পর্ব-১ চাঁদা না পেলেই সরাসরি গুলি: চট্টগ্রামে দুই শীর্ষ সন্ত্রাসীর একের পর এক জামিনে আতঙ্কিত নগরবাসী আর্জেন্টিনার বিপক্ষে ‘শারীরিক ফুটবল’-এর লড়াইয়ের প্রস্তুতি রদ্রির ‘বুকে ব্যথা নিয়ে’ সুনামগঞ্জ কারাগারে হাজতির আকস্মিক মৃত্যু ‘বিএনপির কোনো ভিডিও করা যাবে না’—বলেই ওসির সামনে সাংবাদিকের উপর নেতাকর্মীদের হামলা ১১ দিনেই ৩ মামলায় জামিন পেলেন ছিনতাইকারী থেকে মাদক-চাঁদাবাজি-সন্ত্রাসের গডফাদার বুইস্যা ফাইনালে মেসিকে ‘ম্যান-মার্কিং’ করবে না স্পেন! ছাত্রলীগে গুপ্তবেশে ছিলেন ছাত্রদলের দুই নেতা, ‘কৌশল’ বলে স্বীকার করলেন প্রিজন ব্রেক-কাশিমপুর: উচ্চ নিরাপত্তা ব্যূহ ভেদ করে রিম্পার পালিয়ে যেতে লেগেছে মাত্র কয়েক মিনিট চুক্তির চেয়েও ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি ‘আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি’— কুমিল্লা এসপির বিস্ফোরক মন্তব্য ভাইরাল গোপালগঞ্জ গণহত্যা দিবস: চবি ক্যাম্পাসে স্লোগানে স্লোগানে ছাত্রলীগের প্রতিবাদ ‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি ‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব শিক্ষামন্ত্রীর ঘোষণার মুখে ছাই: নাটোরে পরীক্ষার হলে দেদারসে নকল, ধরিয়ে দিয়ে উল্টো বহিষ্কার শিক্ষার্থী ২ বছরেও শেষ হয়নি ৮৬% জুলাই মামলার তদন্ত: হয়নি ময়নাতদন্ত, ঢালাও আসামি-মামলা বাণিজ্যে ভজঘট অবস্থা! ক্রিকেট ইতিহাসের মহানায়ক স্যার গ্যারি সোবার্স আর নেই সাইফুদ্দিন ও রিশাদের ঝলকে টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ ৭৩ বছরের ইতিহাসে প্রথম মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান