আর্জেন্টিনাকে বিদায় বলে দিলেন মেসি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৬

আর্জেন্টিনাকে বিদায় বলে দিলেন মেসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৬ |
শেষ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে নিজের দুই দশকের অধ্যায়ের ইতি টানলেন লিওনেল মেসি। আবেগঘন এক বার্তায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা। জানিয়েছেন, জাতীয় দলের জার্সি ছেড়ে দেওয়া হৃদয়ের জন্য ভীষণ কষ্টের হলেও সময় এসেছে সরে দাঁড়ানোর। ২০২৬ বিশ্বকাপের ফাইনালের দুই দিন পর, ২১ জুলাই নিজের অবসরের কথাগুলো লিখেছিলেন মেসি। পরে বাবাকে হারানোয় সিদ্ধান্তে আরও দৃঢ় হয়েছেন বলে জানিয়েছেন তিনি। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর গত কয়েক সপ্তাহে নিজের ভবিষ্যৎ নিয়ে অনেক ভেবেছেন আর্জেন্টিনা অধিনায়ক। শেষ পর্যন্ত ৩৯ বছর বয়সে জাতীয় দলের জার্সিতে দীর্ঘ পথচলার ইতি টানলেন তিনি। সোমবার রাতে নিজের ফেসবুকে বিশাল একটি পোস্ট করে মেসি নিজের আর্জেন্টিনার জার্সিতে

শেষের ঘোষণা দেন। মেসি লিখেছেন, ‘ফাইনালের পর এতদিন ধরে অনেক ভেবেছি। এবার সবাইকে জানাতে চাই, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। সিদ্ধান্তটি আমাকে কষ্ট দিয়েছে, এখনো আত্মার গভীরে ব্যথা দেয়। কিন্তু আমি বুঝতে পারছি, এটাই সময়।’ আর্জেন্টিনা জাতীয় দলে মেসির পথচলা শুরু হয়েছিল ২০০৫ সালে। দীর্ঘ এই যাত্রায় তাকে পেরোতে হয়েছে হতাশা, সমালোচনা আর ব্যর্থতার কঠিন সময়। ২০০৮ সালে অলিম্পিকে সোনা জিতলেও জাতীয় দলের হয়ে বড় শিরোপার অপেক্ষা দীর্ঘ হয়েছে। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে হার, এরপর কোপা আমেরিকার টানা দুই ফাইনালে ব্যর্থতা তাকে ভীষণ হতাশ করেছিল। এমনকি ২০১৬ সালে একবার জাতীয় দল থেকে অবসরের ঘোষণাও দিয়েছিলেন তিনি। তবে সমর্থকদের ভালোবাসায় সাড়া দিয়ে

আবার ফিরেছিলেন আর্জেন্টিনার জার্সিতে। এরপরই বদলে যায় মেসির জাতীয় দলের গল্প। দীর্ঘ প্রতীক্ষার পর ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনার হয়ে তার সোনালি সময়ের শুরু। এরপর ফিনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপ এবং আবার কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনার অধিনায়ক পূর্ণ করেন নিজের স্বপ্নের ক্যারিয়ার। বিশেষ করে কাতার বিশ্বকাপের শিরোপা ছিল মেসির জন্য বহু বছরের অপূর্ণতার অবসান। তার নেতৃত্বে ২০২২ সালে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটে। যে বিশ্বকাপ ট্রফির জন্য এত দীর্ঘসময় অপেক্ষা, শেষ পর্যন্ত সেটিও নিজের হাতে তুলেছেন তিনি। জাতীয় দলের জার্সিতে সেই অর্জনই মেসিকে আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসে চিরস্থায়ী এক উচ্চতায় নিয়ে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনঃ “কেন ডিসেম্বরেই ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা?” নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার না খেলেই কীভাবে এশিয়ান গেমসে পদক নিশ্চিত বাংলাদেশের জিন্নাতের ট্রাম্পের সাথে সাক্ষাতে ব্যর্থ হলেও হাইতির প্রধানমন্ত্রীর দেখা পেলেন তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুরের ‘সৌজন্য সাক্ষাৎ’ আওয়ামী লীগ নেতাকে না পেয়ে কিশোর সন্তানকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেল ডিবি পুলিশ বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন আজ সিঙ্গেল ডে, নিজের সাথে ভালোবাসাবাসির দিন হামে একদিনে ঝরল আরও ১১ শিশুর প্রাণ: টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৬ মাসেও কমেনি সংক্রমণ, মান প্রশ্নবিদ্ধ