আরাকানকে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব জামায়াতের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ April, ২০২৫

আরও খবর

ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা

ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা

আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত

নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা

ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন

বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?

আরাকানকে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব জামায়াতের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ April, ২০২৫ |
ঢাকা সফররত চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। রোববার সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ বৈঠক হয়। চীনা কমিউনিস্ট পার্টির দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পেং জিউ বিনের নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠকে ছিলেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব যোবায়ের, প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নূরুল ইসলাম বুলবুল ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। বৈঠক শেষে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সংবাদ সম্মেলনে বলেন, চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের খোলামেলা আলোচনা

হয়েছে। গত ডিসেম্বরে আমরা চায়না সফরে গিয়েছিলাম। সেটি ছিল সরকারি সফর। কিন্তু আজকের বৈঠকটি পার্টি টু পার্টি হয়েছে। চায়না হচ্ছে এমার্জিং ফোর্স ইন দ্যা ওয়ার্ল্ড এবং এই অঞ্চলেও। এখানকার অর্থনীতি, রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে চায়নার ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলাদেশে জামায়াতে ইসলামী ইনক্লুসিভ ইসলামিক লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি। আমাদের মূলনীতি হলো সবার সঙ্গে সুসম্পর্ক করতে চাই, সেটি সরকার ও বেসরকারি পর্যায়ে। সেইজন্যই চায়নার প্রতিনিধির সঙ্গে খোলামেলা আলোচনা করেছি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিমন্ত্রণ দেওয়ায় এবং কয়েকটি চুক্তির কারণে চায়নাকে ধন্যবাদ জানিয়েছি। চায়না এখন বাংলাদেশের প্রধান বিনিয়োগকারী দেশ। আরও বিনিয়োগ করার আহ্বান জানিয়েছি। কেননা, বাংলাদেশে বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে। ডা. তাহের

বলেন, তিস্তা প্রকল্প, দ্বিতীয় পদ্মাসেতু এবং গভীর সমুদ্র বন্দর নির্মাণে বিনিয়োগের আহ্বান জানিয়েছি। যাতে ব্লু ইকোনমি আরও এগিয়ে যায়। আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে কথা বলেছি। যাতে কেউ চোখ তুলে তাকাতে না পারে। বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে চীনে স্কলারশিপ দিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছি। তারা এসব বিষয়ে একমত পোষণ করেছেন। তবে তারা চায়না সরকারের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে। জামায়াতে নায়েবে আমির বলেন, আমরা আশা করি চায়নার সঙ্গে সরকার টু সরকার, জামায়াতে ইসলামী টু সরকার, পিপলস টু পিপলস, পার্টি টু পার্টি রিলেশন আরও বৃদ্ধি পাবে। তারা তাদের আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতে ইসলামীকে দল হিসেবে দাওয়াত দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আমরা

জামায়াতের পক্ষ থেকে চায়না কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছি। আমরা হোস্ট হবো। কেননা, অতীতে আমাদের সঙ্গে চায়না এবং চায়না কমিউনিস্ট পার্টির খুব বেশি ভালো সম্পর্ক ছিল না। কিন্তু এটি এখন ব্যাপকভাবে ইন্টারঅ্যাকশন হচ্ছে এবং দ্রুততার সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে। ডা. তাহের আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতেও কথা হয়েছে। ১২ লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। তারা খুব মানবেতর জীবনযাপন করছে। আমরা সমাধান হিসেবে রোহিঙ্গাদেরকে নিজ ভূমিতে পুনরায় ফিরিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেছি। এ বিষয়ে আমরা নির্দিষ্টভাবে রোহিঙ্গা অধ্যুষিত আরাকান রাজ্যকে পূর্ণ স্বাধীনতার মর্যাদা দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছি। চায়না এখনো সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে। কারণ মিয়ানমারের

সঙ্গে চায়নার বেশ বড় সম্পর্ক রয়েছে। ফলে একটি আন্তর্জাতিক কমিটি থাকলে আমরা সবাই মিলে এখানে কাজ করতে পারব। এক্ষেত্রে আমাদের প্রস্তাবনা নিয়ে চায়না সরকারের সঙ্গে তারা (চীনা কমিউনিস্ট পার্টি) কথা বলবে এবং উদ্যোগ নেবে বলে জানিয়েছে। বৈঠকে নির্বাচন নিয়েও কথা হয়েছে বলে জানান ডা. তাহের। এদিকে রোববার বিকালে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ বিপ্লবী ওর্য়ার্কাস পার্টি। দলটির সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন। জামায়াতের আগে চরমোনাই পিরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের সঙ্গেও বৈঠক করেন চীনা প্রতিনিধিরা। চলমান রাজনীতি, তারুণ্যের ভাবনা, সংস্কার, বিনিয়োগ আলোচনা হয়েছে বলে ইসলামী আন্দোলনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা

হয়েছে, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ নিয়ে ইসলামী আন্দোলনের অবস্থান ও প্রত্যাশা নিয়ে মতবিনিময় হয়েছে। দলটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর নেতৃত্বে বৈঠকে অংশ নেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ড. বেলাল নূর আজিজী, ইসলামী যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান