আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪ |
দেশে আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে।দলটির নাম বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. নাজমুল আহসান কলিম উল্লাহ। এ ছাড়া আলোচনায় অংশ নেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অধ্যাপক মনজুরুল আলম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য ডা. এটিএম কামরুল ইসলাম, সোমালিয়ায় অবস্থিত দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. আসিফ এস মিজান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক তানভীর আবির প্রমুখ। অনুষ্ঠানে দলটি ৭১ সদস্যের কমিটি ঘোষণা করে।দলটির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক হয়েছেন লন্ডন প্রবাসী মো. সোহেল রানা।অনলাইনে যুক্ত হয়ে

সোহেল রানা দলের পক্ষ থেকে ২৭ দফা ঘোষণা করে বলেন, তার দল ক্ষমতায় গেলে শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষার ক্ষেত্রে ঋণ সহায়তা ও কর্মকালীন সময়ে প্রণোদনা দেওয়া হবে। মাদ্রাসার শিক্ষার্থীদেরকে কম্পিউটার ইন্টারনেটসহ আধুনিক শিক্ষায় শিক্ষিত করা হবে, যেন তারা একটি ভালো চাকরি করতে পারেন। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক থাকতে হবে। আমলাদের লুটপাট বন্ধ করতে হবে। তাছাড়া উন্নত স্বাস্থ্যসেবা, ওষুধ প্রদান ও নগরীগুলোতে সুপেয় পানির অধিকারসহ জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং রাষ্ট্র ও রাজনীতির সংস্কার করা হবে। আমাদের দলের লক্ষ্য ও উদ্দেশ্য হলো- বাংলাদেশ একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করে দুর্নীতি নির্মূল করা এবং প্রযুক্তি ও উদ্ভাবনকে

উৎসাহিত করে দেশের সার্বিক উন্নয়ন সাধন। ‘সংস্কারেই পরিবর্তন-পরিবর্তনের বাংলাদেশ’- এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ সংস্কার পার্টি তার মূলনীতি ও মূল্যবোধ হিসেবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা, দলীয় ও সরকারি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা, প্রযুক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে প্রতিটি স্তরে উন্নয়ন নিশ্চিত করা, সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং বিচার ব্যবস্থাকে স্বাধীন রাখা, দেশের প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশ রক্ষায় কঠোর নীতি গ্রহণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। আমন্ত্রিত অতিথিরা দলটির চিন্তাধারাকে স্বাগত জানিয়ে বলেন, সংবিধানে ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠা করতে হলে সংস্কারবাদী দলের প্রস্তাবনাগুলো বিবেচনায় আনতে হবে। জনগণের কল্যাণে সাংবিধানিক সংস্কার অতীব জরুরি বলে

জানান তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম