‘আমি মুফতি ইব্রাহিমের ছাত্র নই, এটি ডাহা মিথ্যাচার’ – ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসাইন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৫

আরও খবর

মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন

সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও

“আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা

মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র

এই সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ: জমিয়ত নেতা ইউসুফী

বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি

‘আমি মুফতি ইব্রাহিমের ছাত্র নই, এটি ডাহা মিথ্যাচার’ – ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসাইন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৫ |
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিতর্কিত ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহিম তাকে নিজের ছাত্র হিসেবে দাবি করেছেন—এমন প্রচারণার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। এক ফেসবুক পোস্টে তিনি এই দাবিকে ‘আজগুবি ডাহামিথ্যে’ বলে আখ্যা দিয়েছেন এবং এর পেছনের সত্যতা তুলে ধরেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এস এম জাকির হোসাইন লিখেছেন, “মুফতি কাজী ইব্রাহিম দাবি করেছেন যে, আমি উনার ছাত্র, ভিডিওটা উনার নিজের, না AI Generated আমি জানি না! প্রথমত আমি উনার ছাত্র না।” তিনি তার শিক্ষাগত পটভূমি উল্লেখ করে বলেন, “আমি নবম ও দশম শ্রেণিতে সায়েন্স/বিজ্ঞান বিভাগ নিয়ে পড়েছি এবং তিনি (কাজী

ইব্রাহিম) নবম-দশম এমনকি একাদশ/আলিমেও ক্লাস নেন না। তিনি ক্লাস নেন ফাজিল/অনার্স ও কামিল/মাস্টার্সে। উনার সাথে আমার আজ পর্যন্ত সরাসরি অথবা কোনো মাধ্যমে কখনো কথাও হয় নাই।” জাকির হোসাইন প্রাতিষ্ঠানিক পরিচয়ের সূত্র ধরে ছাত্র দাবির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, “প্রতিষ্ঠানের ছাত্র হিসেবে যদি তিনি আমাকে তার ছাত্র দাবি করেন তাহলে তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়েছি কিন্তু আইন বিভাগের আসিফ নজরুলও আমাকে তার ছাত্র দাবি করে বসতে পারেন! এমনকি ঢাবির ছাত্রই না ভিসি নিয়াজ মোর্শেদও আমাকে তার ছাত্র দাবি করে ফেলবেন।” ছাত্রলীগের সাবেক এই নেতা তার পোস্টে বর্তমান সময়ের ব্যক্তিগত ও রাজনৈতিক সংগ্রামের কথাও তুলে ধরেন। তিনি উল্লেখ

করেন, ২৪'র আগস্টের পর থেকে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকায় তার পরিবার ও ব্যবসা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি বলেন, “কাজের বিল অন্য সবাই পাইলেও আমারটা এখনও পাইনি... নিজের ব্যবসা হয়েছে দখল, ৫ আগস্টেও যাদের কাছে ব্যবসায়িক টাকা পাইতাম তারা এখন আর ফোনই ধরে না। ব্যবসায়িক লোন, হোম লোন পরিশোধ করতে না পারার কারণে ঋণ খেলাপি হয়ে এখন অনেকটাই দেউলিয়ার পথে প্রায়।” এতসব প্রতিকূলতার মাঝেও পিতা মুজিবের আদর্শ বুকে ধারণ করে পথ চলছেন জানিয়ে তিনি বলেন, “এসবকিছু রক্ষার জন্য কারো সাথে আঁতাত করার চিন্তাও করি নাই।” দলের অভ্যন্তরীণ প্রতিপক্ষের প্রতি ইঙ্গিত করে তিনি লেখেন, “আপনি/আপনারা এমপি/মন্ত্রী হবেন দলের বড় নেতা হবেন ভালো

কথা হোন... সুতরাং আমাকে অন্তত দলের জন্য কাজ করতে দেন। আমার ভুল থাকলে ধরিয়ে দেন, পরামর্শ দেন।” তিনি আরও বলেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে দলের অভিভাবক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দেওয়ার জন্য, যিনি এখন সকল নেতাকর্মীর কথা শোনেন। পোস্টের শেষে তিনি আওয়ামী লীগের আদর্শ ও নীতির প্রতি তার অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং তার বিরুদ্ধে চলমান অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ভালোবাসা জানান। তিনি লিখেছেন, “আমি কোনোদিনই আওয়ামী লীগের আদর্শ নীতি নৈতিকতার সাথে আপোষ করি নাই, আজীবন যেন দলের আদর্শ নীতি নৈতিকতার উপর থাকতে পারি দোয়া করবেন। পাশাপাশি আমার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রকারীদের জন্য রইলো একরাশ ভালোবাসা।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা দরিদ্র ছাত্রের বরাদ্দ সাইকেল নাতনিকে, ধরা পড়ে ফেরত জামায়াত নেতার: ছাগল-ফুটবল-সেলাই মেশিনও লোপাট মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র এই সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ: জমিয়ত নেতা ইউসুফী বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ