আমরা তোমাদের মানবতা ও মহত্ত্ব ভুলব না: ফিলিস্তিনি রাষ্ট্রদূত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ April, ২০২৫

আমরা তোমাদের মানবতা ও মহত্ত্ব ভুলব না: ফিলিস্তিনি রাষ্ট্রদূত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ April, ২০২৫ |
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ফিলিস্তিনের পাশে বাংলাদেশিদের অবস্থানে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বলেছেন, আমরা তোমাদের মহত্ত্ব ভুলব না এবং তোমাদের মানবতাও ভুলব না। সোমবার রাতে ঢাকায় ফিলিস্তিন দূতাবাস রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের লিখিত একটি বক্তব্য প্রকাশ করেছে। সেখানে এ কথা বলেন রাষ্ট্রদূত। লিখিত বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিন ও তার জনগণের প্রতি সংহতি ও সমর্থনে বেশিরভাগ প্রধান শহর, বিশেষ করে রাজধানী ঢাকায় যে প্রতিবাদ আন্দোলন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল সেটি আমি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছি। গাজায় ইসরাইলি দখলদারিত্বের দ্বারা অসহায় শিশু ও নারীদের উপর পরিচালিত ফ্যাসিবাদী অনুশীলনের নিন্দায় বাংলাদেশের জনগণের

মহত্ত্ব দেখে আমি অবাক হইনি। বাংলাদেশি জনগণের কর্মকাণ্ড এবং সত্যতা দেখে আমি অবাক হইনি। ইউসুফ রামাদান বলেন, আজ এই বিক্ষোভের মাধ্যমে বাংলাদেশের জনগণ ফিলিস্তিন এবং বিশ্বকে বেশ কয়েকটি বার্তা পাঠিয়েছে। ফিলিস্তিনকে, বিশেষ করে গাজার জনগণের কাছে; যে তোমরা একা নও এবং আমরা তোমাদের সঙ্গে আছি, তোমাদের যন্ত্রণা আমরা অনুভব করছি। আমরা তোমাদের পরিত্যাগ করব না এবং যত মূল্যই হোক না কেন এবং তোমাদের ভূমি এবং স্বাধীনতা ফিরে না পাওয়া পর্যন্ত আমরা তোমাদের সঙ্গে থাকব। রাষ্ট্রদূত বলেন, আমি বাংলাদেশি জনগণকে আশ্বস্ত করতে চাই যে, তোমরা ফিলিস্তিনের ইতিহাসে এর প্রশস্ততম দরজা দিয়ে প্রবেশ করেছো এবং তা ছেড়ে যাবে না। ফিলিস্তিনি হিসেবে আমাদের জন্য এটি

একটি সম্মানের বিষয়। আমরা তোমাদের মহত্ত্ব ভুলব না এবং তোমাদের মানবতাও ভুলব না। ইউসুফ রামাদান বলেন, যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনের জনগণের পেছনে বাংলাদেশিদের মতো মহৎ মানুষ থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের ন্যায্য সংগ্রাম এবং অন্যায়ের বিরুদ্ধে তাদের লড়াই কখনও ত্যাগ করবে না। যতক্ষণ না তারা স্বাধীনতা, মর্যাদা এবং শান্তিপূর্ণভাবে তাদের মাতৃভূমিতে বসবাসের অধিকার অর্জন করবে। ফিলিস্তিনিদের পক্ষ থেকে তাদের বাংলাদেশি ভাইবোনদের প্রতি এই প্রতিশ্রুতি দিতে চাই, আমরা পূর্ব বা পশ্চিমের কোনো ঔপনিবেশকারীর কাছে কখনও হাল ছাড়ব না বা মাথা নত করব না। ফিলিস্তিন-মুক্ত না হওয়া পর্যন্ত আমরা প্রতিরোধ চালিয়ে যাব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান